বঙ্গোপাসাগরে ঘূর্ণাবর্ত। সেই ঘূর্ণাবর্ত ধীরে ধীরে নিম্নচাপের রূপ নিতে পারে। তার জেরেই রাজ্যে বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের পাঁচ ও উত্তরের পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। এছাড়া রাজ্যের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷
অপরদিকে বঙ্গোপসাগরের পাশাপাশি এখন আরব সাগরও উত্তাল। আরব সাগরে তৈরি হওয়া নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে৷ এই ঘূর্ণিঝড়ের নাম ‘হিক্কা’। আরব সাগরে ধেয়ে আসছে এই ‘হিক্কা’ ঘূর্ণিঝড়। হিক্কার অভিমুখ ওমানের দিকে।
ঘূর্ণিঝড় হিক্কার জেরে সোমবার থেকে আগামী পাঁচ দিন গুজরাত, মধ্যপ্রদেশ, গোয়া, কোঙ্কন উপকূল, কেরল ও গঙ্গা সংলগ্ন পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷
আগামী ২৪ ঘণ্টায় ঘূর্ণিঝড় হিক্কা আরও শক্তিশালী হবে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড় ধেয়ে আসতে চলেছে গুজরাটের উপকূলবর্তী অঞ্চলে। আগামী ৩৬ ঘণ্টা মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…