নিউজ

সারদাকাণ্ডে এবার কাকে গ্রেফতার করতে চলেছে সিবিআই, দেখুন

রাজীব ঘোষ: সারদাকাণ্ডে সিবিআই যথেষ্ট তৎপরতার সঙ্গে তদন্ত করছে।কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের গ্রেফতারির উপর স্হগিতাদেশের সময় সীমা বাড়ানোর জন্য কলকাতা হাইকোর্টে আবেদন করেছিলেন তিনি।কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতি মধুমিতা মিত্র বলেন, দীর্ঘদিন ধরে এই ঘটনার তদন্ত চলছে।এই বিষয়ে একাধিক বার আদালতে শুনানি হয়েছে।এবার এই ঘটনার শেষ হওয়া প্রয়োজন।তবে আগামীকাল পর্যন্ত রাজীব কুমারের গ্রেফতারির উপর বিচারপতি স্হগিতাদেশ দিয়েছেন।

রাজীব কুমারের আইনজীবী আদালতে আগামী সোমবার পর্যন্ত স্হগিতাদেশ চেয়েছিলেন।হাইকোর্টের বিচারপতি সেটা দেননি।এদিন কলকাতা হাইকোর্টে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের আইনজীবী বলেন, মদন মিত্রের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, সেই জন্য আদালতের দ্বারস্থ হয়েছি।সারদাকাণ্ডে সিবিআই একাধিক বার রাজীব কুমারকে জেরা করেছে।কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা সারদার তদন্তে তৃণমূল নেতা, বিধায়ক থেকে শুরু করে বিভিন্ন আধিকারিকদের একাধিক বার জেরা করেছেন।এদিন হাইকোর্টে রাজীব কুমারের আইনজীবী বলেন, বুধবার রাজীব কুমারকে সিবিআই জেরা করেছে।

জেরা করার নামে সিবিআই হেনস্থা করছে।সারদাকাণ্ডে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে দোষী সাব্যস্ত করতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা।তাই তাকে বারবার জেরা করার নামে ডেকে পাঠানো হচ্ছে।রাজীবের আইনজীবী এও বলেন, সিবিআই রাজীব কুমারের ক্ষেত্রে মদন মিত্রের ঘটনার পুনরাবৃত্তি করতে পারে।প্রসঙ্গত, যেদিন মদন মিত্রকে সিবিআই গ্রেফতার করে, সেদিন সকাল সাড়ে দশটায় সাক্ষী হিসেবে তাকে ডেকে পাঠায় সিবিআই।তারপর বিকেল সাড়ে চারটের সময় অভিযুক্ত হিসেবে মদন মিত্রকে সিবিআই গ্রেফতার করে।রাজীব কুমারের আইনজীবী আবেদন করেন, রাজীব কুমারের ক্ষেত্রে যেন মদন মিত্রের ঘটনার পুনরাবৃত্তি না হয়।স্বাভাবিক ভাবেই সারদাকাণ্ডে সিবিআই যে যথেষ্ট তৎপরতার সঙ্গে তদন্তে অগ্রগতি করেছে সেটা বোঝা যাচ্ছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026