অরূপ মাহাত: ভারতকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য অবশ্য সুনাম রয়েছে তার। এর আগে ভারতীয় অভিনেত্রীদের নিয়ে কুরুচিকর মন্তব্য করেছিলেন তিনি। এবার কাশ্মীর ইস্যুতে মুখ খুলে ভারত দখলের হুমকি দিলেন। তিনি পাকিস্তানের অভিনেতা ওয়াকার জাকা।
ভারতের সংবিধান থেকে ৩৭০ ধারা বিলোপ এবং জম্মু-কাশ্মীর ও লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় রাজনৈতিক মহলে। আন্তর্জাতিক ক্ষেত্রে বিষয়টিকে তুলে ধরে সহানুভূতি আদায়ের চেষ্টা করে পাকিস্তান। এরই মাঝে মুখ খুলেন বিশ্বের তাবড় তাবড় রাষ্ট্রনেতারা। দু একজন বাদ দিয়ে প্রায় সকলেই পাশে দাঁড়ান ভারতের।
সেই কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে স্যোশাল মিডিয়ায় বিতর্কিত মন্তব্য করেন পাক অভিনেতা। স্যোশাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে তিনি দেখান, পাকিস্তান কীভাবে ভারতকে দখল করছে। তিনি এও লেখেন যে, ‘কাশ্মীর দিয়ে দাও নাহলে দিল্লি দখল করে নেব।’ এরপরই তার অ্যাকাউন্টটি সাময়িক ভাবে বন্ধ করে দেয় ফেসবুক কর্তৃপক্ষ। এরপর মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ নিয়েও সরব হন তিনি। ফেসবুক কর্তৃপক্ষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনে তিনি বলেন, ভারতের ভয়েই এসব করছে ফেসবুক।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…