নিউজ

হাথরস কান্ডের তদন্তভার নিল সিবিআই

উত্তরপ্রদেশ: হাথরস কান্ড নিয়ে গোটা দেশ উত্তাল হয়ে উঠেছিল। প্রথম থেকে উত্তরপ্রদেশে পুলিশের গাফিলতি, যোগী সরকারের নীরবতা পালন, সবকিছুতে কার্যত ফুসছিল গোটা দেশ। এমন সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপ, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী বধরার উত্তরপ্রদেশে যাওয়া, এইসব ঘটনা কার্যত বেশ খানিকটা চেপে রেখেছে যোগী সরকারকে। আর তাই শেষমেষ নির্যাতিতার পরিবারকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আশ্বাস দিয়েছিলেন যে, ফাস্ট ট্রাক আদালতে এই মামলার বিচার হবে। তারপর এলাহাবাদ হাইকোর্ট ধাক্কা এবং রাজ্যে প্রবল বিক্ষোভের মুখে পড়ে কার্যত হাথরস কান্ডকে সিবিআই তদন্তের আর্জি জানিয়েছিল উত্তরপ্রদেশ সরকার। আর এবার সেইমতো এই ঘটনার তদন্তভার কাঁধে তুলে নিল সিবিআইয়ের গাজিয়াবাদ শাখা।

উত্তরপ্রদেশ পুলিশ বারবার বলেছে ওই দলিত নির্যাতিতা তরুণীর শরীরে কোনওরকম ধর্ষণের উল্লেখ মেলেনি। তারপরেও বিরোধী শিবির যেভাবে এই ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ সৃষ্টি করছে, তাতে চাপে পড়েছে ইতিমধ্যেই যোগী সরকার। তারপরেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সিবিআইয়ের গাজিয়াবাদ শাখা এবার এই ঘটনার তদন্ত শুরু করবে।

দলিত তরুণীকে ধর্ষণের অভিযোগের পাশাপাশি এই ঘটনাকে কেন্দ্র করে উত্তরপ্রদেশ পুলিশ গোটা দেশে বিক্ষোভ, দাঙ্গা-হাঙ্গামার যে অভিযোগ এনেছে, তারও তদন্ত করবেন সিবিআইয়ের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা। সব মিলিয়ে এই ঘটনায় পরবর্তী সময়ে কী নতুন চাঞ্চল্যকর তথ্য উঠে আসে, এখন সেটাই দেখার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026