বিনোদন

ছেলের সঙ্গে খুনসুটি, ভিডিও শেয়ার করলেন দক্ষিণী তারকা যশ

লাগাতার লকডাউনের ফলে বহু তারকা খবরের শিরোনামে থাকার জন্য সোশ্যাল মিডিয়াকে বেছে নিয়েছেন। দক্ষিণী তারকা যশও এর ব্যতিক্রম নন।লকডাউনের ফলে তারকারা পরিবারের সঙ্গে বেশি সময় কাটাতে পেরেছেন।সম্প্রতি যশও সোশ্যাল মিডিয়ায় নিজের ছেলে যথর্ব-এর সাথে এবং নিজের পরিবারের সাথে বিভিন্ন মুহূর্ত শেয়ার করেছেন। এর মধ্যে সবচেয়ে ভাইরাল হয়েছে যশ ও যথর্ব-এর একটি সুন্দর ভিডিও। এই ভিডিওয় যশকে নিজের ছেলের সাথে ‘জনি,জনি,ইয়েস পাপা’ কবিতাটি বলতে শোনা যাচ্ছে।

নেটিজেনরা এই ভিডিওটি খুব উপভোগ করেছেন।তারকা যশের খোলস ভেঙে বেরিয়ে আসা ‘হ্যাপি ফাদার’ যশ নেটিজেনদের কাছে বেশি গ্রহণযোগ্য হয়েছেন। অভিনেতা যশ ও জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী রাধিকার দ্বিতীয় সন্তান যথর্ব-এর জন্ম হয় গত বছর। এর আগে 2018 সালে যশ ও রাধিকার কন্যাসন্তান আইরার জন্ম হয়। 2016 সালে যশ ও রাধিকার বিয়ে হয়।

যশ নিজের কেরিয়ার শুরু করেছিলেন ইটিভি কন্নড়-এর টেলিসিরিয়াল ‘নন্দ গোকুল ‘-এর মাধ্যমে। 2013 সালে পবন ওয়াদেয়ার পরিচালিত ফিল্ম ‘গুগলি’ থেকে শুরু হয় তারকা হিসাবে যশ-এর উত্থান। ‘গুগলি’ 2013 সালের বক্স অফিসে সবচেয়ে বেশি ব্যবসা করা দক্ষিণী মুভির মধ্যে অন্যতম ছিল।2018 সালে K.G.F.Chapter-1 ফিল্মটি রিলিজ করে।এই ফিল্মটি কন্নড় ভাষায় রিলিজ করলেও এর ডাবিং করা হয়েছিল হিন্দি,তেলেগু,তামিল এবং মালয়ালম ভাষায়। এই মুহূর্তে KGF Chapter-2 মুক্তির অপেক্ষায়। অক্টোবর মাসে এই ফিল্মটি মুক্তি পাবার কথা থাকলেও করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে 2021 সালের জানুয়ারি মাসে ফিল্মটি রিলিজ করার কথা ভেবেছেন নির্মাতারা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026