স্টার জলসার জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘বধূবরণ’-এর সূত্র ধরে অভিনেত্রী প্রমিতা ঘরে ঘরে এখন পরিচিত মুখ। এই মুহূর্তে তিনি সম্পর্কে রয়েছেন অভিনেতা রুদ্রর সাথে। 2018 সালে ‘সাত ভাই চম্পা ‘-র সেটে রুদ্র ও প্রমিতার আলাপ। সেই আলাপ ক্রমশ প্রেমে পরিণত হয়েছে। 2021 সালে ভ্যালেন্টাইন্স ডে-তে দুই পরিবারের উপস্থিতিতে প্রমিতা ও রুদ্রর বাগদান সারার কথা চলছে। একটি সংবাদমাধ্যমের ইন্টারভিউ-তে প্রমিতার কাছে পুজোর সাজের টিপস জানতে চাওয়া হলে তিনি বলেন যে,পুজোয় তিনি হাল্কা টাচআপ করবেন এবং কপালে একটি টিপ অবশ্যই পরবেন।অষ্টমীর দিন পরবেন বলে প্রমিতা আগে থেকেই একটি লাল শাড়ি ও হালকা গয়না বেছে রেখেছেন।প্রমিতার এখনো বিয়ে না হলেও প্রতি দশমীর দিন তিনি সিঁদুরখেলায় অংশ নেন। এটি তাঁর নিজস্ব ভালোলাগা।
প্রসঙ্গত,প্রমিতার শৈশব কেটেছে কড়া শাসনের মধ্যে দিয়ে। তিনি বেলগাছিয়া ওলাইচন্ডী বাড়ির মেয়ে। আজ রুদ্রর সাথে তাঁর প্রেমকে তাঁর বাড়ি অনুমোদন দিলেও টিনএজে দুর্গাপূজার সময় কোনো ছেলের দিকে আড়চোখে তাকানোর অনুমতি ছিল না প্রমিতার। প্রমিতা মনে করেন,এই নিয়মানুবর্তিতা আজ তাঁকে সফল করে তুলেছে।
পুরুলিয়ার ছেলে রুদ্র প্রতি বছর দুর্গাপূজায় তাঁর দেশের বাড়ি চলে যান। এই বছর রুদ্র-র সাথে প্রমিতারও পুরুলিয়া যাওয়ার কথা আছে। বাড়ি থেকেও পুরুলিয়া যাওয়ার অনুমতি পেয়ে গিয়েছেন প্রমিতা।
প্রমিতা ও রুদ্র যেমন পুজো নিয়ে উত্তেজিত,তেমন আরো অনেকেই পুজোয় আনন্দ করা নিয়ে আশাবাদী। কিন্তু করোনা-আবহে সবাইকে দূরত্ব-বিধি মেনে চলার নির্দেশ দিয়েছেন প্রশাসন। দেখা যাক,এই বছর প্রমিতা দূরত্ব-বিধি মেনে সিঁদুর খেলতে পারেন কিনা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…