বিনোদন

কাজ শুরু করেছে সিবিআই, বান্দ্রার ফ্ল্যাটের পরিচারক, রাঁধুনিদের চলছে জিজ্ঞাসাবাদ

সম্প্রতি বহু চর্চিত সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা কান্ডের তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে সর্বোচ্চ আদালত। তদন্তের দায়িত্ব পেতেই তৎপরতার সাথে কাজ শুরু করেছে এই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। জানা গিয়েছে, মুম্বাই পৌঁছেই শুরু করা হয়েছে জিজ্ঞাসাবাদ। তার মৃত্যুর আগে এবং পরে কী কী ঘটনা ঘটেছিল একইসাথে যারা প্রত্যক্ষদর্শী ছিল তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেই তালিকায় রয়েছেন সুশান্তের পরিচারক, রাঁধুনি ও কর্মীরা। পাশাপাশি ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এবং সান্তাক্রুজের বায়ুসেনার গেস্টহাউজে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানা গিয়েছে।

সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, পুলিশ সুপার নুপুর প্রসাদের নেতৃত্বে ১০ সদস্যের একটি তদন্তকারী দল বৃহস্পতিবার রাতে মুম্বাই পৌঁছে গিয়েছে। মুম্বাই পুলিশের সাথে একটি বৈঠক হওয়ার পর যাবতীয় নথিপত্র হাতে নেবেন সিবিআইয়ের আধিকারিকরা। শুধু তাই নয় ময়নাতদন্তের রিপোর্টেও নেবেন তারা। অন্যদিকে সুশান্তের বান্দ্রার ফ্ল্যাটে আজ যেতে পারেন সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির বিশেষজ্ঞরা। খতিয়ে দেখা হবে সম্পূর্ণ ঘটনাস্থলটিকে।

উল্লেখযোগ্য বিষয় হল সুধীর গুপ্তা নামে দেশের অন্যতম সেরা ফরেন্সিক বিশেষজ্ঞ যিনি শিনা বোরা ও সুনন্দা পুষ্কর মামলার ফরেন্সিক বিশেষজ্ঞ ছিলেন, তিনি এই তদন্তে সামিল হতে চলেছেন। সর্বোচ্চ আদালতের নির্দেশ দেওয়ার পরই সিবিআই আধিকারিকরা কোমর বেঁধে নেমেছেন মৃত্যু রহস্য উদঘাটনে। তৈরি করা হয়েছে তদন্তের রোডম্যাপ, সেই অনুযায়ী ধাপে ধাপে এগোবেন তারা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026