নিউজ

কয়লাকাণ্ডে নয়া মোড়! রত্নেশ ও লালার সম্পত্তি বাজেয়াপ্ত করবে সিবিআই

কলকাতা: কয়লাকাণ্ডের শেষ খুঁজতে প্রথমে মাথাকে টেনে আনতে চাইছে CBI। অনেকদিন ধরেই কয়লা এবং গরু পাচারের রাশ টানতে তৎপর হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। একাধিক নোটিসেও কিছুতেই নাগাল পাওয়া যাচ্ছে না চক্রের মাথা অনুপ (Anup) ওরফে লালার (Lala)। কয়লাকান্ড নিয়ে গোটা রাজ্য জুড়ে চলছে তল্লাশি। বিতর্কও হয়েছে অনেক। CBI অনুপ মাঝির নামে গ্রেফতারি পরোয়াবা আনলে তার উকিল কোর্টে (Court) পিটিশন জমা করে, রাজ্যের রেলের (Rail) এরিয়াতে কোনোভাবেই হস্তক্ষেপ করতে পারে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

রাজ্য প্রশাসন সেই দায়িত্ব তুলে দেয় CID এর হাতে। কিন্তু কোর্টের ঘুরিয়ে দেয় সেই মোড়। কোর্টের রায়ে তদন্তের ভার ফের ঘুরে আসে CBI এর হাতে। কয়লা পাচার কাণ্ডের জেরে গত বছরের শেষ দিকে থেকেই অনুপ মাঝিকে নোটিস দিচ্ছে আদালত। কিন্তু বারবার নোটিস পাঠানোর পরেও আদালতে হাজির দেননি তিনি। জানুয়ারির ১৪ তে CBI এর একটি দল পুরুলিয়ার লালা বাড়িতেও হানা দেন।

কিন্তু সেখানেও লালকে পাওয়া যায়নি। হদিস মেলেনি রত্নেশ এরও। তার পরই CBI লালার নামে গ্রেফতারি পরোয়ানা আনে। চলতি মাসেই এই নিয়ে অনুপ মাঝির উকিল কোর্টে আবেদন জানান, এবং জানান রাজ্যের বিষয়ে হস্তক্ষেপ করতে পারেনা কেন্দ্রীয় তদন্তকারী দল। কিন্তু আদালতের ফের ক্ষমতা হতে তুলে দেয় CBI এরই। সেই মর্মে বিচারক জয়শ্রী বন্দোপাধ্যায় ১১ ফেব্রুয়ারির মধ্যে দুজনকেই হাজিরা দিতে বললেও সেখানে অনুপস্থিত ছিলেন তাঁরা।

বার বার অনুপস্থিতিতে আরো কঠিন হচ্ছিল মামলা। সক্রিয় ভাবে তদন্ত শুরু করে এবার মেন অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা এবং তাঁর সঙ্গী রত্মেশ ভর্মার সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য আসানসোলের বিশেষ আলদালোতের কাছে আবেদন জানিয়েছে CBI। যদিও এখনও কোনো রায় দেয়নি ওই আদালত তবে চাওয়া হয়েছে তাঁদের সম্পত্তির পুঙ্খানুপুঙ্খ তথ্য।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026