বিনোদন

মিঠুন চক্রবর্তীর পুত্রবধূর ‘হট’ ছবি, ফের নেটদুনিয়ায় ঝড় তুললেন অভিনেত্রী মদালসা শর্মা

কিছুদিন আগে মোহন ভাগবত (Mohan bhagbat) দেখা করতে এসেছিলেন মিঠুন চক্রবর্তী (Mithun chakraborty) ও তাঁর পুত্রবধূ মদালসা শর্মা (Madalsa sharma)-এর সঙ্গে। সেই সূত্র ধরেই মদালসা আবারও উঠে এলেন গুগল সার্চে। গুগল সার্চের মাধ্যমে সামনে এল মদালসার একাধিক ‘হট’ ছবি। মিঠুন চক্রবর্তীর পুত্রবধূ মদালসা নেট দুনিয়ায় উষ্ণতা ছড়ালেন আরও একবার। অভিনেত্রী হলেও মদালসার মূল পরিচয় মিঠুনের পুত্রবধূ হিসাবে।

মদালসা শর্মা ইন্সটাগ্রামে বেশ অ্যাকটিভ। এর আগে ইন্সটাগ্রামে তিনি নিজের একটি নাচের ভিডিও শেয়ার করেছেন। মদালসার নাচের ভিডিওটি আসলে অনেকগুলি জায়গায় শুট করা হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে মদালসা কখনও নিজের ঘরে নাচছেন, কখনও নাচছেন মেক-আপ ভ‍্যানের মধ্যে। ভিডিওতে মদালসা ব্যবহার করেছেন শাকিরা(Shakira)- র জনপ্রিয় গান ‘হিপস ডোন্ট লাই’। মদালসার ডান্স ভিডিওটি তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মদালসা ভিডিওটি পোস্ট করে ক্যাপশন দিয়ে লিখেছেন, এটি তাঁর নিজস্ব পার্টি। নেটিজেনরা মদালসার নাচের প্রশংসা করেছেন। এছাড়াও মদালসা বিদেশের সুইমিং পুলে কিছু ফটো তুলে পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। সেই ফটোগুলিও যথেষ্ট ভাইরাল হয়েছিল।

মদালসা ফিল্ম নির্মাতা সুভাষ শর্মা(subhash sharma)- র মেয়ে। 2009 সালে তেলেগু ফিল্ম ‘ফিটিং মাস্টার’-এর মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন মদালসা। এই ফিল্মটি সুপারহিট হয়েছিল এবং মদালসার অভিনয় প্রশংসিত হয়েছিল। 2011 সালে গণেশ আচার্য (ganesh acharya) পরিচালিত ফিল্ম ‘অ্যাঞ্জেল’-এর মাধ্যমে বলিউডে আসেন মদালসা। সংবাদমাধ্যমগুলি তাঁকে ‘আই ক‍্যান্ডি’ আখ‍্যা দেয়। মদালসা ‘দি গার্ল উইথ দি ইন্ডিয়ান এমারেল্ড’ নামে একটি জার্মান ফিল্মেও কাজ করেছেন। এই মুহূর্তে জনপ্রিয় সিরিয়াল ‘অনুপমা’য় কাজ করছেন মদালসা।2018 সালে মদালসার সঙ্গে বিয়ে হয়েছে অভিনেতা মিঠুন চক্রবর্তীর জ‍্যেষ্ঠপুত্র মিমো চক্রবর্তী (Mimo chakraborty)-র। কিছুদিন আগে জনৈক টেলিভিশন অভিনেত্রী মিমোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন। মিমোর বিরুদ্ধে মুম্বইয়ের ওশিওয়ারা থানায় এফআইআর করেন ওই অভিনেত্রী। পুলিশি তদন্তে মিমোর বিরুদ্ধে ধর্ষণের প্রমাণ মিললেও মদালসা একজন মহিলা হয়ে ওই অভিনেত্রীকে মিথ্যাবাদী বলেন। তিনি জানান, এইসব তিন বছর আগের গল্প, মিমো এখন অনেক এগিয়ে গেছেন। মদালসার এই মনোভাব সেলিব্রিটি মহলে নিন্দনীয় হয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026