হাইকোর্টের নির্দেশে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে সিবিআই। এই মামলার একাধিক বিষয় নিয়ে আজকাল সরগরম গোটা রাজ্য রাজনীতি। শাসকদলের সাথে দুর্নীতির যোগসূত্র প্রমাণ হওয়া দেখার জন্য মুখিয়ে রয়েছে গেরুয়া শিবির। এর আগেও নিয়োগ সংক্রান্ত নথি সংগ্রহের জন্য একাধিকবার এসএসসি অফিস অর্থাৎ আচার্য সদনে গিয়েছিল সিবিআই। এবার আজ বৃহস্পতিবার, ১৪ জুলাই সিবিআই এর কম্পিউটার বিশেষজ্ঞরা এসএসসি ভবনে তদন্ত করতে উপস্থিত হয়েছে।
জানা গিয়েছে, আজ সকাল থেকেই এসএসসি অফিসে পৌঁছে গিয়েছে সিবিআই দপ্তরের কম্পিউটার বিশেষজ্ঞরা। তারা তারা অফিসের ডেটা রুমে প্রবেশ করে তদন্ত চালাবেন। বিশেষ করে ভুয়ো সুপারিশপত্র বা ভুয়ো প্যানেলের কোনো রেকর্ড এখনও কোনো কম্পিউটারে আছে নাকি তা দেখতে চাইছে সিবিআই। এসএসসি এর পাশাপাশি প্রাথমিক নিয়োগ দুর্নীতির ক্ষেত্রেও সার্ভার রুম থেকে কোনো নথি পাওয়া যায় নাকি, খতিয়ে দেখবে তদন্তকারীরা।
অন্যদিকে এই প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন যে আদালতের রায়ের জন্য আপাতত এসএসসি ভবনের সার্ভার রুম বন্ধ রয়েছে। আর সেইজন্য নিয়োগ আটকে রয়েছে। আদালতের অনুমতিতে সার্ভার রুম খুললেই ধাপে ধাপে শিক্ষক নিয়োগ শুরু হয়ে যাবে। আর এমন মন্তব্য তিনি সাংবাদিকদের সামনে করার পরেই সিবিআই দপ্তরের কম্পিউটার বিশেষজ্ঞরা আগেভাগে তথ্য সংগ্রহের জন্য পৌঁছে গিয়েছে যাতে আদালতের পক্ষ থেকে এখনই সার্ভার রুম না রাজ্য সরকারের হাতে তুলে দেওয়া হয়।
এছাড়াও আদালতে রিপোর্ট জমা দিতে কেন দেরি হচ্ছে এই প্রশ্ন করা হলে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্ত মজুমদার জানিয়েছেন, বর্তমানে এসএসসির সার্ভার রুম সিবিআই হেফাজতে রয়েছে। তাই সার্ভার রুম থেকে ডেটা আনা যাচ্ছে না বলে রিপোর্ট তৈরি করা সম্ভব হয়নি। প্রসঙ্গত উল্লেখ্য, আজ এসএসসি কেলেঙ্কারিতে নতুন করে শিক্ষাসচিব মনীশ জৈনকে তলব করেছে সিবিআই।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…