Categories: দেশনিউজ

আপনার যদি স্কুটি থাকে তাহলে এখনই সাবধান, নইলে হতে পারে জরিমানা, জানুন এই নতুন ট্রাফিক নিয়ম সম্পর্কে

করোনা ভাইরাস পরবর্তী সময়ে ভারতের প্রত্যেকটি মানুষ নিজের একটা আলাদা দুই চাকা কিংবা চার চাকার কোন বাইক, স্কুটার অথবা গাড়ি কেনার পরিকল্পনা নিয়েছেন। এমন অনেক ব্যক্তি আছেন যাদের কাছে নূন্যতম একটা স্কুটি রয়েছে। যদি আপনিও এরকম মানুষ হন যার কাছে একটি স্কুটি আছে, তাহলে এই খবরটা শুধুমাত্র আপনার জন্য। আপনাদের জানিয়ে রাখি, আপনাদের যাদের কাছে স্কুটি আছে, এবার থেকে তাদেরও চালান কাটার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, একদম ঠিক দেখছেন, ভারত সরকারের নতুন ট্রান্সপোর্ট আইন অনুসারে, এবার থেকে যদি আপনার কাছে আপনার গাড়ির অথবা স্কুটির কাগজপত্র না থাকে, তাহলেও আপনি চালান সমস্যায় পড়তে পারেন। এতদিন পর্যন্ত স্কুটি থাকলে খুব একটা বেশি সমস্যা হতো না, কিন্তু এবার থেকে আর কোনরকম যানবাহনকে রেয়াত করবে না ভারত সরকার।

যদি আপনি শহরের মধ্যে স্কুটি চালান তাহলে সাবধান হয়ে যান। যদি কাগজপত্র আপনার কাছে না থাকে সঠিকভাবে, তাহলে সর্বাধিক আপনার ২৩ হাজার টাকা পর্যন্ত চালান কাটতে পারবে পুলিশ। ২০১৯ সালে জারি করা নতুন ট্রাফিক আইন অনুসারে, এবার থেকে এই নিয়ম কার্যকর হতে পারে। ২০১৯ সালে সেপ্টেম্বর মাসে যখন এই ট্রাফিক নিয়ম চালু করা হয়েছিল সেই সময় এই নিয়মের পালন না করার জন্য দীনেশ মদন নামের একজন ব্যক্তির ২৩ হাজার টাকা চালান কাটা হয়েছিল

এই মামলাটির কারণ ছিল, যে সময় তাকে ট্রাফিক পুলিশ ধরে ছিল সেই সময় তার কাছে তার যানবাহনের কোন কাগজপত্র ছিল না। সে যতক্ষণে বাড়ি থেকে গাড়ির কাগজপত্র নিয়ে আসতে যাবে, ততক্ষণে হরিয়ানা ট্রাফিক পুলিশের তরফ থেকে চালান কেটে দেওয়া হয়েছিল। সেই সময় দীনেশ মদনের স্কুটির দাম ছিল মাত্র ১৫ হাজার টাকা। যদি আপনি এরকম ভাবেই ট্রাফিক আইন পালন না করেন তাহলে আপনারও এই ভাবেই চালান কাটতে পারে ট্রাফিক পুলিশ।

তবে এই নতুন নিয়ম অনুযায়ী বেশ কিছু সুবিধা দেওয়া হয়েছে ভারতীয় গাড়ি চালকদের জন্য। এবার থেকে যদি আপনারা গাড়ি চালানোর সময় ফোনে কথা বলেন তাহলে সেটা দণ্ডনীয় অপরাধ হিসেবে স্বীকৃত হবেনা। কোন পুলিশ কর্মী আপনার চালান কাটতে পারবে না। যদি সে এরকম করে থাকে তাহলে আপনি আদালতে তাকে চ্যালেঞ্জ করতে পারেন। তবে হ্যাঁ যদি কোন ড্রাইভার গাড়ি চালানোর সময় হ্যান্ডস ফ্রি কমিউনিকেশন ফিচার ব্যবহার করেন তবেই কিন্তু এই আইন কাজ করবে। নতুন আইন অনুযায়ী বলা হয়েছে, যদি হাতের মাধ্যমে চলে এরকম কোন কমিউনিকেশন সিস্টেম গাড়ি চালানোর সময় ব্যবহার করা হয় তাহলে সেটা দণ্ডনীয় অপরাধ। তবে হ্যান্ডস ফ্রি কমিউনিকেশন টেকনোলজি ব্যবহার করা যাবে। এরকম কোন টেকনোলজি ব্যবহার করলে কোন পুলিশ অফিসার আপনাকে জরিমানা করতে পারবে না।

BharatBarta Desk

Recent Posts

দু’ঘণ্টার রাস্তা মাত্র ৩০ মিনিটে! দিল্লিতে আসছে হেলি-ট্যাক্সি, বদলে যাবে যাতায়াতের ছবি

দেশের রাজধানী দিল্লির পরিবহন ব্যবস্থায় বড় পরিবর্তনের পরিকল্পনা করছে কেন্দ্র সরকার। আগামী কয়েক বছরের মধ্যে…

June 12, 2026

২০ জুন রাজ্যজুড়ে বিশেষ উদযাপন! স্কুল-কলেজে কী কী করতে হবে জানাল সরকার

পশ্চিমবঙ্গ দিবস পালনের ক্ষেত্রে বড় পরিবর্তন আনল রাজ্য সরকার। নতুন নির্দেশিকা অনুযায়ী, আগামী ২০ জুন…

June 11, 2026

5G++ কী? সাধারণ 5G-এর থেকে কতটা উন্নত এই পরিষেবা? জেনে নিন বিস্তারিত

স্মার্টফোনের সিগন্যাল বারের পাশে 5G লেখা দেখতে এখন অনেকেই অভ্যস্ত। তবে অনেক সময় কিছু ব্যবহারকারী…

June 11, 2026

ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা! ৪০-৫০ কিমি বেগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

পশ্চিমবঙ্গের আবহাওয়ায় ফের বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে প্রাক-বর্ষার বৃষ্টি অব্যাহত থাকলেও…

June 11, 2026

ডলারের বিপরীতে ফের ধাক্কা খেল ভারতীয় রুপি, বাড়ছে অর্থনৈতিক উদ্বেগ

আন্তর্জাতিক বাজারের অস্থিরতা এবং মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক উত্তেজনার জেরে ফের চাপের মুখে পড়েছে ভারতীয় মুদ্রা।…

June 11, 2026

HDFC Bank-এর বিরুদ্ধে ১০০০ কোটির মানহানি মামলায় বড় রায়, কী বলল আদালত?

দেশের অন্যতম বৃহৎ বেসরকারি ব্যাঙ্ক HDFC Bank-কে ঘিরে দায়ের হওয়া ১০০০ কোটি টাকার মানহানি মামলায়…

June 10, 2026