টি-টোয়েন্টি সিরিজে জয়ের পর এবার ভারতের লক্ষ্য ওডিআই সিরিজ। আজ লর্ডসের ঐতিহাসিক গ্রাউন্ডে শুরু হবে ভারত-ইংল্যান্ডের মধ্যে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ। ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ভারত ইতিমধ্যে ১-০ এগিয়ে রয়েছে। আজ দ্বিতীয় ওয়ানডেতে সিরিজ জয়ের লক্ষ্যে ভারতীয় একাদশে বড় পরিবর্তন আনতে পারেন অধিনায়ক রোহিত শর্মা। এর জন্য একাধিক ক্রিকেটারকে একাদশ থেকে বাদ দিতে পারেন তিনি। তাছাড়া একাধিক নতুন ক্রিকেটার সুযোগ পেতে পারেন ভারতীয় একাদশে।
টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে কুঁচকিতে চোট পেয়ে ওডিআই সিরিজের প্রথম দুটি ম্যাচ থেকে ছিটকে গেছেন বিরাট কোহলি। তার স্থানে একদিনের সিরিজে প্রথম ম্যাচে ভারতীয় একাদশে জায়গা পেয়েছিলেন শ্রেয়াস আইয়ার। তবে আজকের নির্ণায়ক ম্যাচে তার স্থানে ভারতীয় একাদশে সুযোগ পেতে পারেন দুর্দান্ত ফর্মে থাকা দীপক হুডা। বর্তমানে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন তিনি। আয়ারল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত শতক এবং ইংল্যান্ডের বিরুদ্ধে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে ত্রিশ উর্দ্ধ ইনিংস আজকের ম্যাচে দলে তার জায়গা নিশ্চিত করতে পারে।
ইতিপূর্বে সিরিজের প্রথম একদিনের ম্যাচে ইংল্যান্ডের দেওয়া ১১১ রানের সহজ লক্ষ্য মাত্রা মাত্র ১৮.৪ ওভারে বিনা উইকেটেই তুলে নেয় ভারত। বল হাতে বুমরাহ প্রথমে ৬ উইকেট নেওয়ার পরে রোহিত শর্মা ৫৮ বলে অপরাজিত ৭৬ রান এবং শিখর ধাওয়ান ৫৪ বলে অপরাজিত ৩১ রান করেন। ফলশ্রুতিতে টি-টোয়েন্টি সিরিজের পর এবার ওডিআই সিরিজ ঘরে তোলার খুব কাছে পৌছে গেছে ভারত।
দ্বিতীয় ম্যাচে ভারতের সম্ভাব্য শক্তিশালী একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, দীপক হুডা, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, জসপ্রিত বুমরাহ, মহম্মদ শামি এবং যুজবেন্দ্র চাহাল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…