দেশ

CBSE Board Exam 2021: বড় সিদ্ধান্ত, বাতিল CBSE দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষা

গত বছরের প্রথম থেকেই বিশ্ববাসীর কাছে অভিশাপের আরেক নাম করোনা ভাইরাস। প্রায় ১৫ মাস ধরে বন্ধ রয়েছে দেশের সমস্ত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলি। কিন্তু সম্প্রতি প্রশ্ন উঠেছিল করোনার দ্বিতীয় ঢেউয়ের মাঝে কি হবে দ্বাদশ শ্রেণীর পরীক্ষা? আজ অর্থাৎ মঙ্গলবার সিবিএসই ঘোষণা করেছে যে বাতিল হয়ে যাবে সিবিএসই দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা। তারা জানায়, করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা এবং সর্বপ্রকার আলোচনার ভিত্তিতে এবার দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে উপযুক্ত পদ্ধতি মেনে পড়ুয়াদের মূল্যায়ন করা হবে। যদি গতবছরের প্রাপ্ত নম্বরে কোন পড়ুয়া সন্তুষ্ট না হন তাহলে তারা পরীক্ষা দিতে পারবেন। করোনা ভাইরাস পরিস্থিতি উপযুক্ত হলে তখন তাদের পরীক্ষা নেওয়া হবে।

দীর্ঘদিন ধরে এই বিষয়ে দোলাচলতা থাকলেও শেষ পর্যন্ত সিবিএসই বোর্ড সিদ্ধান্ত নিয়ে নিল। আসলে গতকাল সুপ্রিম কোর্ট এই বিষয়ে কেন্দ্রকে ভেবে-চিন্তে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছিল। সেই অনুযায়ী কেন্দ্র জানিয়েছিল যে সিবিএসই বা আইসিএসসি বোর্ড পরিস্থিতি পর্যালোচনা করে আগামী ২ দিনের মধ্যেই পরীক্ষা নেওয়া হবে নাকি সেই নিয়ে ঘোষণা করে দেবে। এমনকি পরীক্ষা না হলে কি করে মূল্যায়ন হবে তা সুস্পষ্ট করবে বোর্ড। সময়সীমার আগেই সিবিএসই বোর্ড ঘোষণা করে দিল যে চলতি বছরে তারা দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা নেবে না। আগের বছরের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মূল্যায়ন হবে।

বোর্ডের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি সিদ্ধান্ত ঘোষণার পরেই বলেন, “দ্বাদশ শ্রেণীর পরীক্ষা বাতিল হয়ে যাওয়ায় আমি স্বস্তি পেয়েছি। ছেলেমেয়েদের স্বাস্থ্য এবং সুরক্ষার বিষয়ে আমরা অত্যন্ত উদ্বিগ্ন ছিলাম। আজ বড়সড় স্বস্তি পাওয়া গেল।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026