ভাইরাল & ভিডিও

অভুক্ত বৃদ্ধাকে নিজের হাতে লুচি তরকারি খাইয়ে দিচ্ছেন এক পুলিশ অফিসার, ভাইরাল ছবি

আমরা সবাই এতদিন পুলিশের কাঠখোট্টা চেহারা দেখেই অভ্যস্ত। পুলিশ চোর গুন্ডাদের পাকড়াও করে তাদের শাস্তি দেয়। কিন্তু এই পুলিশের একটি অন্য রূপ এবারে সামনে এলো যা আমাদের মন একেবারে কেড়ে নিয়েছে। একটি ছবি সম্প্রতি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে যেখানে আমরা দেখছি একজন পুলিশ একজন বৃদ্ধাকে সবজির তরকারি দিয়ে লুচি খাইয়ে দিচ্ছে। ছবিটিতে পুলিশের মানবিক ভূমিকা আমাদের আবেগাপ্লুত করে দিয়েছে। তার পাশাপাশি এই ছবিটি পুলিশের প্রতি আমাদের সম্মান আরো বৃদ্ধি করে বৈকি।

সোশাল মিডিয়ায় পুলিশের এই ছবিটি আপলোড করেন রিঙ্কু হুডা নামক এক টুইটার ব্যবহারকারী। তিনি এই ছবিটি আপলোড করে ক্যাপশন দেন, “পুলিশের আরো একটি রূপ #স্যালুট”। এই ছবির মাধ্যমে তিনি পুলিশের একটি মানবিক দিক তুলে ধরেছেন সকলের সামনে যা আমরা তেমন একটা খেয়াল করিনা কোনদিন। এই ছবিটি তোলা হয়েছে একটি পুলিশ স্টেশনের বাইরে এবং এখানে একজন পুলিশ হাসিমুখে একজন বৃদ্ধার মুখে লুচি এবং তরকারি তুলে দিচ্ছেন।

বৃদ্ধাটিও ওই পুলিশের দিকে সম্মানের চোখে তাকিয়ে আছেন। এর আগেও পুলিশের মানবিক দিক আমরা দেখেছি একাধিক ভাইরাল ভিডিও এবং ছবিতে। গত সপ্তাহে তেলেঙ্গানায় এক পুলিশ অফিসার তার নিজের লাঞ্চ বক্স দুই ভিক্ষুক বাচ্চার হাতে তুলে দিয়েছিলেন। পঞ্জাগুটটা পুলিশ স্টেশনের সিরুপঞ্জি মহেশ কুমার রাস্তায় ডিউটি করছিলেন। সেই সময় তিনি ওই দুই শিশুকে ভিক্ষা করতে দেখেন। সেই সময় তিনি ওই দুটি বাচ্চার হাতে নিজের লাঞ্চ বক্সটি তুলে দেন। তিনি হয়ত সারাদিন কিছু খেতে পারেননি, কিন্তু তার এই অসাধারণ কাজটির জন্য তাকে সম্মান জানানো উচিত।

আর এবারে ভাইরাল হওয়া ছবিতে থাকা এই পুলিশ অফিসারের জন্যেও একই রকম সম্মান দেখানো উচিত। তিনি বৃদ্ধাটিকে নিজের খাবার নিজে না খেয়ে তুলে দিয়েছিলেন। পুলিশের মধ্যেও অনেক ভালো মানুষ এখনো আছেন, যারা সত্যি মানুষের ভালো করতে চান। তাই তাদের মত মানুষকে সম্মান জানাচ্ছে নেটিজেন সমাজ।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026