রাজ্য

Swapan Dasgupta: স্বস্তি পেলেন স্বপন দাশগুপ্ত, রাজ্যসভা সাংসদ পদ ফিরিয়ে দিলেন রাষ্ট্রপতি

একুশে বাংলা বিধানসভা নির্বাচনের আগে বিজেপির প্রার্থী হওয়ার জন্য চরম বিতর্কে জড়িয়েছিলেন স্বপন দাশগুপ্ত। বিতর্ক থেকে পিছু হাঁটার জন্য তিনি রাজ্যসভার সাংসদ পদ ছেড়ে বিধানসভার প্রার্থী হয়ে তারকেশ্বর বিধানসভা কেন্দ্রে ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন। আসলে বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা করার সময় স্বপন দাশগুপ্তকে তারকেশ্বর বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে ঘোষণা করে। কিন্তু সেই সময় তিনি রাজ্যসভার সাংসদ ছিলেন। এই বিষয়ে গলায় সুর তোলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বিতর্কের পর রাজ্যসভার সাংসদ পদ ছেড়ে দিয়ে নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ হন স্বপন দাশগুপ্ত। তবে দুর্ভাগ্যবশত তিনি ভোটে জিততে পারেননি। তখন থেকেই প্রশ্ন উঠেছিল সাংসদ পদ খুইয়ে নির্বাচনে লড়াই করে তার কি লাভ হল?

তবে স্বস্তির খবর এইযে ফের রাজ্যসভার সাংসদ হচ্ছেন স্বপন দাশগুপ্ত। আজ অর্থাৎ মঙ্গলবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তার নাম মনোনীত করেছেন। হয়তো ভোটে হারার পর পুরনো পদ ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন স্বপন দাশগুপ্ত। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, যদি বিজেপি বাংলায় ভোট যুদ্ধে জিতে যেত তাহলে হয়তো স্বপন দাশগুপ্তকে মুখ্যমন্ত্রী বা খুব গুরুত্বপূর্ণ কোন মন্ত্রী করা হতো। কিন্তু দুর্ভাগ্যবশত নির্বাচনের ফলাফলে ধস নামে বিজেপিতে। তারা সংখ্যাগরিষ্ঠতা অব্দি পাইনি।

প্রসঙ্গত উল্লেখ্য, ভোট যুদ্ধে অবতীর্ণ হওয়ার সময় পদত্যাগ করে স্বপন দাশগুপ্ত টুইট করে লিখেছিলেন, “উন্নততর বাংলা গড়ার যুদ্ধে নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত করতে পদত্যাগ করলাম। আশাকরি আগামী কয়েকদিনের মধ্যে তারকেশ্বরের বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিতে পারব।” তবে স্বপন দাশগুপ্তের সাথে আরও ৪ সাংসদ পদত্যাগ করে ভোটে দাড়িয়ে ছিলেন। তারা হলেন, বাবুল সুপ্রিয়, নিশীথ প্রামানিক, জগন্নাথ সরকার এবং লকেট চট্টোপাধ্যায়। তাদের মধ্যে শুধুমাত্র নিশির প্রামাণিক ও জগন্নাথ সরকার ভোটে জিতেছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026