রাজ্য

টানা তিনদিন ঝেঁপে বৃষ্টি, রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

জুন মাসের প্রথম সপ্তাহে ভারতে প্রবেশ করতে চলেছে মৌসুমী বায়ু। আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী জুন মাসের ৩ তারিখ ভারতে প্রবেশ করছে মৌসুমী বায়ু। যশ ঘূর্ণিঝড় চলে যাওয়ার পর থেকেই পশ্চিমবঙ্গে আবার নতুন করে শুরু হয়েছে বৃষ্টিপাত। এই বৃষ্টিপাতের প্রভাবে আগামী তিন দিনের মধ্যে উত্তর এবং দক্ষিণ বঙ্গে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বর্ষা এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে আসার কোন সম্ভাবনা নেই কিন্তু আগামী তিন দিনের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এটা শুধুমাত্র নিম্নচাপের বৃষ্টিপাত, এটা কোনোভাবেই বর্ষার বৃষ্টিপাত নয়। তিনদিন বৃষ্টিপাতের পরে আবারও রোদ ঝলমল আকাশ দেখার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস জানিয়ে দিয়েছে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি চলবে আগামী তিন দিন। উত্তর ২৪ পরগনা, নদীয়া, পূর্ব বর্ধমান, বীরভূম, কলকাতার মত জেলায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি কমার পরে আবারো তাপমাত্রার পারদ উপর দিকে উঠতে শুরু করবে। উত্তরবঙ্গের সব জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আগামী তিনদিনের বৃষ্টিপাতের দরুণ সেই সময় তাপমাত্রা কিছুটা নিয়ন্ত্রণে থাকবে।

সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.১ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ৮ ডিগ্রী কম। মে মাসের তীব্র দাবদাহ থেকে আগামী ৩ দিন মুক্ত থাকবেন বাংলার মানুষ। বৃষ্টিপাতের সম্ভাবনা চলে যাবার পর আবারও তাপমাত্রা ৩৫ এর গণ্ডি পার করবে বলে জানাচ্ছে হাওয়া অফিস।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026