বাকি পরীক্ষাগুলি বাতিল করল সিবিএসই। জুলাই মাসের ১ থেকে ১৫ তারিখের মধ্যে যে পরীক্ষাগুলি হবার কথা ছিল, সেই পরিক্ষাগুলিকে বাতিল করল সিবিএসই বোর্ড। বৃহস্পতিবার বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হয়, দেশের করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত থাকবে। একই পথে হাঁটল আইসিএসই। কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানিয়েছেন, দিল্লি, তামিলনাড়ু, মহারাষ্ট্র স্পষ্ট করে জানিয়ে দিয়েছে করোনা পরিস্থিতি ক্রমেই বেড়ে যাওয়াতে সিবিএসই পরীক্ষা এখন সম্ভব হবে না।
উল্লেখ্য, সিবিএসই বোর্ড জানিয়েছিল যে জুন মাসের পর লকডাউন উঠে গেলে জুলাইয়ের শুরু থেকে পরীক্ষা নেওয়া হবে। কিন্তু সেই সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেন অভিভাবকদের একটা সংগঠন। আর সেই মামলার রায় আজকে বেরোল। মঙ্গলবার এই মামলার শুনানি ছিল। তিন বিচারপতির বেঞ্চ জানায়, একটি বিশেষজ্ঞ কমিটি গড়ে দেওয়া হয়েছে। তাঁরাই সিদ্ধান্ত নেবে। সেই মামলার শুনানি আজ হল। আর পরীক্ষা বাতিল করা হল।
এদিন বোর্ডকে সুপ্রিম কোর্ট জিজ্ঞাসা করে যে পরীক্ষা না করে কোনো বিকল্প পথ আছে কিনা। তখন সিবিএসই বোর্ড জানায় দ্বাদশ শ্রেণীর পরীক্ষা আগামী দিনে নেওয়া হবে। নির্দিষ্ট সময় বলা হয়নি। উত্তর-পূর্ব দিল্লির দশম শ্রেণীর পরীক্ষার্থীদের পরীক্ষা বাতিল করা হয়েছে। পরে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…