নিউজ

প্যান কার্ডের সাথে আধার কার্ড সংযুক্তিকরণের সময়সীমা বাড়ালো কেন্দ্র, জানুন শেষ তারিখ

প্যান কার্ডের সাথে আধার কার্ড সংযুক্তিকরণের সময়সীমা বাড়ালো কেন্দ্র। ২০২১ সালের ৩১শে মার্চ পর্যন্ত করা হলো নতুন সময়সীমা। এর আগে প্যান কার্ডের সাথে আধার কার্ড লিংক করার সময়সীমা ছিল ২০২০ এর ৩১শে মার্চ পর্যন্ত। কিন্তু করোনা ভাইরাসের জন্য লকডাউন জারি হয়ে যাওয়ায় সেই সময়সীমা বাড়িয়ে করা হয় ৩০শে জুন পর্যন্ত। কিন্তু আজ কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, ২০২১ এর ৩১শে মার্চ পর্যন্ত করা যাবে প্যান কার্ডের সাথে আধার কার্ডের লিংক। একইসাথে আয়কর রিটার্ন করার সময়সীমাও বাড়িয়েছে কেন্দ্র। ২০২১ এর ৩১শে মার্চ পর্যন্ত আয়কর রিটার্ন ফাইল করা যাবে।

আয়কর বিভাগ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, প্যান কার্ডের সাথে আধার কার্ড লিংক না করা থাকলে আয়কর রিটার্ন ফাইল করা যাবেনা। তাই, করদাতা সহ সকলের কাছেই কেন্দ্র আবেদন করেছে যত শীঘ্র সম্ভব প্যান কার্ডের সাথে আধার কার্ড লিংক করাতে। লকডাউন জারি থাকার জন্য ২০১৮-১৯ এর আয়কর রিটার্ন ফাইল করার সময়সীমা বাড়িয়ে ৩০শে জুলাই করা হয়েছে এবং ২০১৯-২০ আর্থিক বর্ষের আয়কর রিটার্ন ফাইল করার সময়সীমা বাড়িয়ে ২০২১ এর ৩১শে মার্চ করা হয়েছে।

কিভাবে প্যান কার্ডের সাথে আধার লিংক করবেন দেখে নিন-

১. প্রথমে আয়কর দপ্তরের সাইটে যান। আয়কর দপ্তরের সাইটে গিয়ে কুইক লিংক সেকশন থেকে ‘লিংক আধার’ অপশনে ক্লিক করুন।

২. এরপর ওখানে আধার ও প্যান কার্ডের নম্বর এবং বাকি যে সমস্ত বিবরণ চাওয়া হবে সেগুলি যোগ করুন। এরপর সাবমিট করে দিন।

৩. এরপর UIDAI থেকে আপনার দেওয়া তথ্য ভেরিফিকেশন করে প্যান আধার সংযুক্তিকরণের ব্যাপারে জানিয়ে দেওয়া হবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026