কৌশিক পোল্ল্যে: সুশান্ত সিং রাজপুত অভিনীত শেষ ছবিটি এবার মুক্তির পথে। না কোন প্রেক্ষাগৃহে নয় এই মুভি সরাসরি মুক্তি পাচ্ছে অনলাইন প্লাটফর্মে অর্থাৎ বাড়িতে বসেই এই ছবির আনন্দ উপভোগ করতে পারবেন সাধারন দর্শক। সুশান্ত অভিনীত সেই শেষ ছবির নাম ‘দিল বেচারা’।
লকডাউনের কারণে ইতিমধ্যেই অনলাইন প্লাটফর্ম গুলিতে ছবি মুক্তির কথা চলছে এবং একের পর এক ছবি ক্রমশ যুক্ত হচ্ছে এই তালিকায়। ইতিমধ্যেই অমিতাভ বচ্চন ও আয়ুষ্মান খুরানার ‘গুলাবো সিতাবো’ অনলাইন প্লাটফর্মে মুক্তি পেয়েছে, বিদ্যা বালানের শকুন্তলা দেবী এবং অক্ষয় কুমারের ‘লক্সমি বোম’ অনলাইনে মুক্তির পথে। এবার সেই একই পথে হাঁটতে চলেছে সুশান্তের শেষ ছবি।
সম্প্রতি ডিজনি প্লাস হটস্টার থেকে একটি অফিসিয়াল পোস্ট করা হয়েছে যেখানে স্পষ্ট জানিয়ে দেওয়া হল সুশান্তের শেষ ছবি ‘দিল বেচারা’ 24 শে জুলাই মুক্তি পাচ্ছে এই প্লাটফর্মে। অসাধারণ ভালোবাসা অফুরন্ত স্মৃতির গল্প বলবে এই ছবি।
ডিজনি প্লাস হটস্টার ঘোষণা করেছেন এই ছবি থাকবে সকলের জন্য। সাবস্ক্রাইবার এবং নন সাবস্ক্রাইবার উভয়েই এই সিনেমার আনন্দ উপভোগ করতে পারবে এমনটাই জানা গিয়েছে। এই ছবিতে সুশান্তের সঙ্গে রয়েছেন সঞ্জনা সানঝি এবং মুকেশ ছাবড়া। অপেক্ষার প্রহর শুরু হলো বলে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…