নিউজ

গবেষণায় ইতিবাচক ফল, অক্টোবরের মধ্যেই বাজারে আসতে পারে করোনা ভ্যাকসিন

করোনার সংক্রমণ চলেছে। কিন্তু এখনও পর্যন্ত কোনো প্রতিষেধক আবিষ্কার হয়নি। বিজ্ঞানীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবার অ্যাসট্রাজেনেকার সঙ্গে যৌথভাবে অক্সফোর্ডের গবেষণা নিয়েই সবচেয়ে বেশি আশা দেখা যাচ্ছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে গবেষণা চলছে, এ বছরের অক্টোবরের মধ্যেই করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার হয়ে যাবে বলে আশা প্রকাশ করলেন জেনার ইনস্টিটিউটের ডিরেক্টর আদ্রিয়ান হিল। তিনি জানিয়েছেন, শিম্পাঞ্জির উপর করোনার এই ভ্যাকসিন পরীক্ষামূলকভাবে প্রয়োগ করে ভাল ফল পাওয়া গিয়েছে। এরপর মানুষের শরীরে এই ভ্যাকসিন পরীক্ষামূলকভাবে প্রয়োগ করার ক্ষেত্রে পৌঁছে গিয়েছেন তাঁরা।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছেন যে প্রথম এই ভ্যাকসিন দক্ষিণ আফ্রিকার এক ব্যক্তির শরীরে প্রয়োগ করা হয়েছিল। আরও ২০০০ ব্যক্তির শরীরে এই ভ্যাকসিন প্রয়োগ করা হবে। ব্রিটেনের ৪,০০০ জন এই ভ্যাকসিন পরীক্ষামূলকভাবে প্রয়োগ করতে চান বলে নাম লিখিয়েছেন। ব্রাজিলের কিছু মানুষের ওপর এই ভ্যাকসিন প্রয়োগ হয়েছে। আরও ১০,০০০ জন মানুষের শরীরে প্রয়োগ করা হবে।

তবে এই ভ্যাকসিন করোনা সংক্রমণ ঠেকাতে কতটা কার্যকর, তাই নিয়ে পরীক্ষানিরীক্ষা চলছে। অ্যাসট্রাজেনেকার পক্ষ থেকে বলা হয়েছে, ৩০ মিলিয়ন ডোজ ভ্যাকসিন তৈরী হয়েছে। এই বছরের অক্টোবরের মধ্যেই করোনার ভ্যাকসিন তৈরী হয়ে যাবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026