দশম দ্বাদশ শ্রেণির পরীক্ষার দিনক্ষন ঘোষণা CBSE-র
বেশ কয়েকমাস ধরে করোনা ভাইরাস আমাদের জীবনে ডেকে এনেছে নানা বিপর্যয়, কেউ চাকরি হারাচ্ছেন তো কেউ প্রাণ, করোনা আমাদের জীবন থেকে কেড়ে নিচ্ছে স্বাভাবিকতা। যার প্রভাব পড়ছে শিক্ষাক্ষেত্রেও। করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার কারনে বন্ধ হয়ে যায় বোর্ডের পরীক্ষা, গত ১৯ থেকে ৩১ শে মার্চের মধ্যে সিবিএসই পরীক্ষা হওয়ার কথা থাকলেও তাতে বাধা হয়ে দাড়ায় করোনা, হু হু করে বাড়তে থাকে করোনা আক্রান্তের সংখ্যা যার ফলে সতর্কতা অবলম্বন করতে শুরু হয় লকডাউন, স্থগিত হয়ে যায় পরীক্ষা।
স্থগিত থাকা সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এর দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষার কবে হবে তা জানানো হল। পরিস্থিতি কিছুটা ঠিক হলে পরীক্ষা শুরু নির্দেশিকা দেওয়া হবে বলে জানানো হয়েছিল আগেই। শুক্রবার এক বিবৃতিতে ঘোষণা করা হয়েছে আগামী ১লা জুলাই থেকে ১৫ই জুলাইয়ের মধ্যে উক্ত পরীক্ষাগুলি সম্পন্ন করে ফেলতে হবে।
সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন কেন্দ্রীয় মানবসম্পদ মন্ত্রকের নির্দেশ অনুযায়ী আগেই জানিয়েছে প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদে পাশ করিয়ে দেওয়া হবে পরবর্তী শ্রেণিতে, নবম এবং একাদশ শ্রেণির ক্ষেত্রে ক্লাস টেস্ট ই বিবেচ্য হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে স্কুলগুলিকে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…