রেখার হাতে নেই কোন সিনেমা, তবু বিলাসবহুল জীবনযাত্রার রহস্য কি?
বলিউডের কিংবদন্তি অভিনেত্রী রেখা, যিনি মাত্র চার দশকেই ১৮০ টি সিনেমায় অভিনয় করেছেন। তিনি ভারতীয় চলচ্চিত্রের একজন অন্যতম অভিনেত্রী। ১৯৭০ সালে “শাওন ভাদো” সিনেমার মধ্য দিয়ে বলিউডে পা রাখেন তিনি। আগে তাকে বছরে ৫-৬ টি সিনেমা এমনকি ৮ টি সিনেমাতেও দেখা যেতো। তবে সাম্প্রতিক সময়ে তাকে বছরে মাত্র ১ বা ২ টি ছবিতে দেখা গিয়েছে। সর্বশেষ তাকে “শমিতাভ” সিনেমায় একটি সাম্মানিক উপস্থিতিতে দেখা যায়।
তবে তার সিনেমার সংখ্যা কমলেও সেটি তার জীবনযাত্রায় কোনো প্রভাব ফেলেনি। তিনি আগের মতোই স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করেন। তাই সকলের মনে এখন একটাই প্রশ্ন তার আয়ের উৎস কি? একটি নয় বেশ অনেকগুলি উৎস রয়েছে তার আয়ের। আসুন জেনে নিই সেগুলি কি-
*একটি প্রতিবেদন থেকে জানা গেছে যে, মুম্বাইয়ের বান্দ্রা ছাড়াও, মুম্বাই এবং দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গায় তার সম্পত্তি রয়েছে। সেগুলি ভাড়া দেওয়ার ফলে সেখান থেকে বেশ ভালো পরিমাণে অর্থ পান তিনি।
* তার অভিনীত কিছু কিছু সিনেমার জন্য তাকে এখনও অর্থ প্রদান করা হয়।
* একজন রাজ্যসভার সদস্য হওয়ার ফলে সেখান থেকেও কিছু সুবিধা পেয়ে থাকেন।
* বিভিন্ন ব্যাক্তিগত অনুষ্ঠানে হাজির থাকার জন্য ভালো পরিমাণে অর্থ নেন তিনি।
* বলিউডের বিভিন্ন অন-স্ক্রিন চরিত্রের পোশাকের জন্য যখন অন্যদের বিপুল অর্থ ব্যয় করতে হয়, রেখাকে তা করতে হয় না।
* তিনি খুবই সহজসরল জীবনযাপনে বিশ্বাসী। তাই অন্যান্য অভিনেতা-অভিনেত্রীরা যেমন বিপুল পরিমাণ টাকা খরচ করে, তিনি তা করেন না।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…