এবার রেলের যাত্রী নিরাপত্তা সুনিশ্চিত করতে হাওড়া, শিয়ালদহ-সহ সমস্ত শাখার ইএমইউ লোকাল ট্রেনের কামরায় সিসিটিভি বসানো হবে। চলন্ত ট্রেনের কামরায় চুরি, ছিনতাই, মহিলাদের শ্লীলতাহানি এবং নাশকতা ঠেকাতেই এই সিদ্ধান্ত নিয়েছে রেলমন্ত্রক।
দিন কয়েক আগেই পূর্ব রেলের তরফে এর জন্য টেন্ডার ডাকা হয়। ট্রেন চালানোর সময় মোটরম্যান সিগন্যাল অমান্য করলেও ক্যামেরায় ধরা পড়বে বলে জানা গিয়েছে। ট্রেনে ঘটে যাওয়া নানা অঘটন এসব নতুন নয়। কিন্তু তার মাঝে যাত্রীদের নিরাপত্তা বজায় রাখাও দরকার। সেই কারণেই এবার নতুন উদ্যোগ আনছে রেল। দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সঞ্জয় ঘোষ বলেছেন, “যে সব নতুন ইএমইউ রেক আসছে তাতে সিসিটিভি বসানো থাকছে। এগুলি সবই মেধা কোম্পানির রেক। আগে শুধু লেডিজ স্পেশালে এই সুবিধে থাকত। এখন সব ইউএমইউ ট্রেনে করা হচ্ছে”।
সিসিটিভির নকশা তৈরি করেছে চেন্নাইয়ের ইন্টিগ্রেটেড কোচ ফ্যাক্টরি। প্রতিটি কামরায় গড়ে ৫-৬টি উচ্চক্ষমতার আইপি ডোম সারভেইল্যান্স ক্যামেরা বসানো হচ্ছে। এমনকি মোটরম্যানের কামরায় একটি টিভি স্ক্রিন বসানো থাকবে। কেউ বিপদ চেন টানলেই লালবাতি জ্বলে উঠবে এবং সাইরেন বাজবে। দরকারে আরপিএফ অথবা রেলের সিকিউরিটি কন্ট্রোলকে জানাতে পারবেন যাত্রীরা।
এ ছাড়া সব ইএমইউ ট্রেনে প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম চালু হবে। জিপিএস-এর সাহায্যে কামরায় বসানো এলইডি স্ক্রিনে স্টেশনের নাম-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন যাত্রীরা। আশা করা হচ্ছে এই আধুনিক পদ্ধতি দ্বারা একটু হলেও অপরাধ কমানো সম্ভব হবে। আর নিত্য যাত্রীরাও আগের থেকে সাবধানে যাতায়াত করতে পারবেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…