নিউজ

মানুষের ত্বকে কত ঘণ্টা বেঁচে থাকতে পারে করোনা ভাইরাস? সামনে আসল ভয়ংকর তথ্য

এবার করোনা ভাইরাস সম্পর্কিত বিভিন্ন নমুনা পরীক্ষা করছে জাপানের ক্যাটো প্রিফেক্টুয়াল ইউনিভার্সিটি অফ মিডিসিন।  জানা গিয়েছে মানুষের ত্বকেও দীর্ঘ সময় জীবিত থাকতে পারে করোনা ভাইরাস৷ এই ভাইরাস বেঁচে থাকার সময় প্রায় ৯ ঘণ্টা অবধি হতে পারে। কি অবাক হচ্ছেন তো? জানা গিয়েছে ইউনিভার্সিটি বেশ কিছু ধরণের প্রাণী ও মানুষের স্কিনে করোনা ভাইরাস কতক্ষণ বেঁচে থাকতে পারে তা নিয়ে রিসার্চ করা হয়েছিলো।

সেখান থেকেই উঠে আসে এই ভয়ানক তথ্য। বলা যেতে পারে প্রতি দিনই এক একটা নতুন তথ্য উঠে আসছে করোনা ভাইরাসের গবেষণায়। যার কারনে প্রতিদিন চিন্তা বাড়ছে আমজনতার। এই সমস্যা থেকে মুক্তি পেতে বিজ্ঞানীরা হাত ধোয়ার মত দিচ্ছেন, তাঁদের মতে স্যানেটাইজার দিয়ে হাত ধোওয়ার চেয়ে সাবান ও জল দিয়ে হাত ধোওয়া আরও বেশি জরুরি৷

এর মাঝেই হু এর এর্মাজেন্সি প্রধান ডক্টর মাইকেল রেয়ান সোমবার জানিয়েছেন এরপরেও পৃথিবীর প্রতি দশ জনের একজন সংক্রমিত হবেন৷ হিসেব মতোন সারা পৃথিবীতে ৭৬০ কোটি মানুষ বাস করেন, ইতিমধ্যেই ৩.৫০ কোটি মানুষ সংক্রমিত হয়েছেন৷ তবে আগের থেকে সুস্থতার হার বেড়েছে। কিন্তু করোনা থাবা কমানো সম্ভব হয়নি। কারন আনলকে প্রচুর মানুষ আবার বাইরে ঘুরে বেড়াচ্ছেন। করোনার জেরে ভারতে সব থেকে বেশি আক্রান্তের সংখ্যা বেড়েছে মুম্বাই, অন্ধ্রপ্রদেশ, তানিলনাড়ু, কর্ণাটক, উত্তরপ্রদেশ, দিল্লি।

সারা বিশ্বে এখন করোনা সংক্রমণের দিক থেকে প্রথম স্থানে আছে আমেরিকা, দ্বিতীয় স্থানে রয়েছে ভারত এবং তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। সব মিলিয়ে যত দিন যাচ্ছে পরিস্থিতি ততো খারাপের দিকে এগোচ্ছে। সব মিলিয়ে এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু সংখ্যা ছাড়িয়েছে প্রায় ১ লাখ।

 

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026