বলিউড

এই তারকা সন্তানদের পুরানো ছবি ভাইরাল, আসল চেহারা দেখলে আপনিও হতবাক হয়ে যাবেন

বলিউডের তারকা সন্তানরা কারণে অকারণে প্রায়ই চর্চায় থাকেন মিডিয়ার পাতায়। নিজেদের বাবা-মায়ের সূত্র ধরে কিংবা নিজেদের লুককে কেন্দ্র করেই চর্চিত হন তারা। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ার পাতায় কয়েকজন তারকা সন্তানদের পুরনো কিছু ছবি ভাইরাল হতে দেখা গিয়েছে। বলাই বাহুল্য, সেইসমস্ত ছবি এই গ্ল্যামার জগৎ’এ আসার অনেক আগেকার। আপাতত, সোশ্যাল মিডিয়ার পাতায় সেইসমস্ত ভাইরাল হওয়া ছবির সূত্র ধরেই চর্চার কেন্দ্রবিন্দুতে খুশি কাপুর থেকে সুহানা খান।

১) জাহ্নবী কাপুর: গ্ল্যামার জগতে আসার আগে বহুবার বনি কাপুর ও শ্রীদেবীর সাথে বিভিন্ন অনুষ্ঠানে দেখা মিলত জাহ্নবীর। বর্তমানে তিনি ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় তরুণ অভিনেত্রী। সম্প্রতি আগেকার একটি ছবি ভাইরাল হয়েছে অভিনেত্রীর। আর সেই ছবিতে তাকে দেখলে রীতিমতো চেনা মুশকিল। সেইসময় তার নাক ছিল এখনকার থেকে অনেকটাই মোটা, তা অবশ্য ছবিতেই স্পষ্ট। সম্ভবত তিনি পরে কোনো সার্জারির মাধ্যমেই নাকের শেপ ঠিক করিয়েছিলেন। অবশ্য সেই প্রসঙ্গে কোন সঠিক তথ্য পাওয়া যায়নি।

২) খুশি কাপুর: বনি কাপুর ও শ্রীদেবীর ছোট কন্যা তিনি। আগে একাধিক অনুষ্ঠানে বাবা, মা ও দিদির সাথে দেখা দিয়েছেন খুশি। সম্প্রতি তারও আগের পুরোনো একটি ছবি ভাইরাল হতে দেখা গিয়েছে, যেখানে তাকে দেখে চেনা দায়। কারণ তিনি এখন আগের থেকে অনেক বেশি গ্ল্যামারাস। খুব শীঘ্রই খুশি জোয়া আখতারের ছবি ‘দ্যা আর্চিস’এর হাত ধরে বলিউডে ডেবিউ করতে চলেছেন।

৩) সুহানা খান: বলিউডের কিং খানের কন্যা তিনি। ছোট থেকেই বাবার সূত্র ধরে মিডিয়ার পাতায় চর্চায় সুহানা। বাবা-মার কথামতো পড়াশোনা শেষ করেই গ্ল্যামার দুনিয়ায় পা রাখছেন তিনি। বর্তমানে তার লুক আগের থেকে অনেকটাই বদলে গিয়েছে। এখন আগের থেকে অনেক বেশি গ্ল্যামারাস হয়ে উঠেছেন তিনি। তারই ঝলক আপাতত মিলেছে নিটদুনিয়ায়। খুব শীঘ্রই তিনিও জোয়া আখতারের ছবি ‘দ্যা আর্চিস’এর হাত ধরে বলিউডে ডেবিউ করতে চলেছেন।

নিয়াশা দেবগণ: কাজল ও অজয় দেবগণের কন্যা তিনি। এই মুহূর্তে বিদেশে রয়েছেন পড়াশোনার সূত্রেই। মাঝে মাঝে নিজের বন্ধুদের সাথে নিজের একাধিক ছবিও শেয়ার করে নেন তিনি। তবে আগের থেকে বর্তমানে অনেক বেশি সুন্দর হয়ে গেছেন অভিনেত্রী। এই মুহূর্তে নাইসার আগের ও এখনকার দুটি ঝলক ভাইরাল হয়েছে, যেখানে তফাৎ চোখে পড়েছে সকলের।

৫) পালক তিওয়ারি: জনপ্রিয় টিভি অভিনেত্রী শ্বেতা তিওয়ারির কন্যা তিনি। আগে খুব সাধারন লুকে দেখা মিলত তার। তবে সময়ের সাথে সাথে অনেক সুন্দর হয়েছেন তিনি। বর্তমানে তাকে দেখলে চমকান অনেকেই। তার বর্তমান লুক ভাইরাল হতেই সেই তফাৎ চোখে পড়েছে সমগ্র নেটমহলের।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026