খেলা

IND Vs SL: ভারতের এই ৩ ধ্বংসাত্মক বোলারের ভয়ে কাঁপছে শ্রীলংকা! স্পষ্ট করলেন রোহিত শর্মা

টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে শ্রীলঙ্কা বধের পর ভারতীয় দলের লক্ষ্য এখন ওডিআই সিরিজ। ৩-০ ব্যবধানে সেই সিরিজ জিততে চায় রোহিত শর্মারা। টি-টোয়েন্টি সিরিজে ভারতের একাধিক অভিজ্ঞ ক্রিকেটার অনুপস্থিত থাকলেও আজকের ম্যাচে রোহিত শর্মা সহ বিরাট কোহলির মত অভিজ্ঞ ক্রিকেটাররা দলে প্রত্যাবর্তন করতে চলেছেন। যে কারণে শ্রীলংকার বিপক্ষে ভারতীয় দলের ভিত্তিপ্রস্থ সুদৃঢ় হয়েছে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। এমন পরিস্থিতিতে দলের অধিনায়ক রোহিত শর্মা স্পষ্ট করেছেন যে, আজকের ম্যাচে কোন বোলাররা শ্রীলংকার বিপক্ষে বিধ্বংসী হয়ে উঠবেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আজকের ম্যাচে ভারতীয় দলের প্রত্যাবর্তন করতে চলেছেন সবচেয়ে অভিজ্ঞ বোলার মোহাম্মদ সামি। রোহিত শর্মার কথায় এটা স্পষ্ট যে, আজকের ম্যাচে ভারতীয় দলের বোলিং অ্যাটাক থাকবে তার হাতে। তিনিই ভারতীয় দলের বোলারদের নেতৃত্ব দেবেন। যা বিরোধী দলের জন্য নিঃসন্দেহে বিপদ ডেকে আনতে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

মোহাম্মদ সামির পাশাপাশি জাতীয় দলে প্রত্যাবর্তন করতে চলেছেন মোহাম্মদ সিরাজ। দীর্ঘ বিরতির পর তার জাতীয় দলে প্রত্যাবর্তন বিরোধীদের জন্য বিপদ ডেকে আনতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন অধিনায়ক। পাশাপাশি তৃতীয় জোরে বোলার হিসেবে আজকের ম্যাচ উমরান মালিকের শরণাপন্ন হতে পারেন রোহিত শর্মা। সেক্ষেত্রে শ্রীলংকার জন্য ভারতীয় দলের এই তিন বোলার হয়ে উঠতে পারেন বিপদের আরেক নাম।

এক নজরে দেখে নিন, আজকের ম্যাচে কেমন হতে পারে ভারতের সম্ভাব্য শক্তিশালী একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, সূর্য কুমার যাদব, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, উমরান মালিক, কুলদীপ যাদব, মোহাম্মদ সামি এবং মোহাম্মদ সিরাজ।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026