সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে অন্যতম জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ একটি বিনোদন মাধ্যম। এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা এমন অনেক ঘটনার সাক্ষী থাকতে পারি, যা হয়তো চারপাশে প্রতিনিয়ত খুব একটা ঘটতে দেখা যায় না। আর সেইসমস্ত ভাইরাল হওয়া ভিডিওগুলোই বেশি করে অবাক করে নেটজনতার একাংশকে। সম্প্রতি ইনস্টাগ্রামের মাধ্যমে তেমনি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ার পাতায় ভাইরাল হতে দেখা গিয়েছে, যা দেখে রীতিমতো গা শিউরে উঠেছে নেটনাগরিকদের। এমন ঘটনাও ঘটতে পারে! প্রমাণ সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওটিই। রইল ঝলক।
এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার পাতায় যে ভিডিওটি নিয়ে শোরগোল পড়েছে নেটজনতার একাংশের মাঝে, সেটি ইনস্টাগ্রামের ‘ইহান আতালায়’ নামের একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার করে নেওয়া হয়েছে। সেই ভিডিওতে এক যুবতীকে রেস্তোরায় বসে খেতে দেখা গিয়েছে। আর টেবিলের উপর বসেছিল জ্যান্ত একটি পাইথন। টেবিলের উপরেই পাইথনটি রীতিমতো এদিক ওদিক নড়াচড়া করছিল নিজেরমতো। আর খুব স্বাভাবিকভাবেই এই দৃশ্য ভাইরাল হওয়ার পর থেকেই শোরগোল পড়েছে নেটমহলে। পাশাপাশি ভিডিওটি দেখে শিহরিত হয়েছেন নেটদুনিয়ার একাংশ।
উল্লেখ্য, পেট ফ্রেন্ডলি রেস্তোরার কথা এখন প্রায়ই শোনা যায়। সেখানে নিজেদের পোষ্যকে নিয়ে খেতেও যান অনেকেই। তবে আস্ত একটা পাইথন নিয়ে যদি কেউ রেস্তোরায় খেতে ঢুকে পড়েন তাহলে, তা দেখে খুব স্বাভাবিকভাবেই চোখ কপালে উঠবে অধিকাংশের। খাওয়া দাওয়া সব উঠবে মাথায়। বিশ্বাস না হলেও সম্প্রতি তেমনি এক দৃশ্য ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়, যা দেখে রীতিমতো শিহরিত হয়ে উঠেছেন নেটজনতার একাংশ। সকলের মাঝে বসে নিজের ভয়ানক পষ্যকে নিয়ে নিশ্চিন্তে খাবার খেতে দেখা গিয়েছে এই যুবতীকে, যা দেখে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছেন না অনেকে। আশেপাশে বসে থাকা লোকজনদের মাঝেও তেমন কোন প্রতিক্রিয়া দেখা যায়নি। উল্লেখ্য, যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এই ভিডিওটি শেয়ার করে নেওয়া হয়েছে, সেখানে চোখ রাখলেই এমন ধরনের আরো একাধিক ভিডিওর দেখা মিলবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…