কলকাতা: ‘বাজলো তোমার আলোর বেণু’….
করোনা পরিস্থিতির মধ্যে প্রত্যেক বছরের মতো এ বছরও বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চন্ডীপাঠ এবং এই গানের মাধ্যমে সকল বাঙালি মহালয়ার শুভ সূচনা করেছে। পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনা হয় এই মহালায়ায়। পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার এক রীতি পালন করা হয় এদিন। কিন্তু করোনা পরিস্থিতির মধ্যে এই রীতি কি সঠিকভাবে পালন করা যাবে? এই প্রশ্ন কার্যত বেশ কয়েকদিন ধরে বাঙালি মনে ঘোরাফেরা করছিল।
আজ, বৃহস্পতিবার ভোর হতেই গঙ্গার ঘাটে ঘাটে দেখা মিলেছে অসংখ্য মানুষের। যারা পিতৃ তর্পণ করতে গিয়েছেন। সেখানে কার্যত কলকাতা পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দফতরের দল সামাজিক দূরত্ব বিধি মেনে পিতৃ তর্পণ করার ব্যবস্থা করেছে।
আহিরীটোলা ঘাট, বাগবাজার ঘাট, মায়ের ঘাট, বাবুঘাট, জাজেস ঘাট সহ সমস্ত জায়গায় সাদা গোল গোল দাগ করে সামাজিক দূরত্ববিধি মেনে যাতে পিতৃ তর্পণ করা যায়, সেই ব্যবস্থা করা হয়েছে। এমনকি যেসব ঘাটে ভিড় অনেক বেশি হয় সেইসব ঘাটে রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা দফতরের দলকে।
এদিকে দক্ষিণেশ্বর ঘাট বন্ধ থাকলেও অন্যান্য ঘাটে জন্য উপযুক্ত ব্যবস্থা নিয়েছে ব্যারাকপুর কমিশনারেট। সব মিলিয়ে সকাল থেকেই সামাজিক দূরত্ববিধি মেনে করোনা আবহের মধ্যেই চলছে পিতৃ তর্পণ। যদিও একমাস পর পুজো, তবুও আজ থেকেই মায়ের আগমণির সুর বেজে উঠেছে সকল বাঙালির মনে। সকলের একটাই কামনা, মা এসে যেন এই মহামারিকে নির্মূল করে দেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…