কলকাতা: বঙ্গোপসাগরের উত্তর-পূর্ব দিকে ফের ঘনীভূত হচ্ছে একটি নিম্নচাপ। যার জেরে রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে বয়ে যেতে পারে বলে আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর। এর ফলেই রবিবার থেকে আগামী দু-তিন দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
আবহাওয়া দফতরের তরফ থেকে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাকে সতর্ক করা হয়েছে। তাদের মধ্যে রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান এবং পূর্ব মেদিনীপুরের কিছু অংশে ভারী বৃষ্টি হতে পারে। তবে ২১ সেপ্টেম্বর, সোমবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে।
বেশ কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকি মৎস্যজীবীদের ওই সময় সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। যারা ইতিমধ্যেই চলে গিয়েছেন তাদের ওই দিন বিকেলের মধ্যে ফিরে আসতে বলা হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…