রাজ্য

ট্যাবের টাকা পাওয়ার খুশিতে ডিজে বাজিয়ে উদ্দাম নাচ, সঙ্গে জয়ধ্বনী ‘ মমতা দি আরেকবার ‘

দিন কয়েক আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ঘোষণা করেছিলেন, দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাসের সুবিধার্থে ট্যাব দেবে রাজ্য সরকার। সেইমতো এবারে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের একাউন্টে পৌঁছাতে শুরু করলো সেই ট্যাব কেনার টাকা। আর সেই টাকা পৌঁছাতে না পৌঁছাতেই আনন্দে আত্মহারা দ্বাদশের ছাত্রছাত্রীরা। সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকজন ছাত্র ছাত্রী এই ট্যাবের টাকা পাওয়ার আনন্দে ডিজে বাজিয়ে নাচ করছে। ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের রামগঞ্জে। সেখানকার স্থানীয় রামগঞ্জ হাই স্কুলের ছাত্ররা ডিজে বাজিয়ে নাচ করেছে এবং মুখ্যমন্ত্রীর নামের জয়ধ্বনি দিয়েছে।

এই প্রসঙ্গে উত্তর দিনাজপুরের ডি আই নিতাই চন্দ্র দাস জানিয়েছেন, ” ঘটনার কথা শুনেছি। রাজ্যের নির্দেশিকা অনুযায়ী প্রত্যেক পড়ুয়াকে এই ট্যাব কেনার রশিদ তাদের স্কুলে জমা করতে হবে।” বর্তমানে করোনাভাইরাস পরিস্থিতিতে স্কুল-কলেজ বন্ধ। বিভিন্ন বেসরকারি স্কুলের অনলাইনে ক্লাস করা হচ্ছে। কিন্তু সরকারি স্কুলেও এই পদ্ধতি অবলম্বন করা হচ্ছে। তবে, সরকারি স্কুলের সমস্ত ছাত্র-ছাত্রীরা আর্থিক অবস্থা ভালো নয়। তবে শিক্ষক মহলের একটা অংশ মনে করছেন, রাজ্য সরকার যদি ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে ট্যাব প্রদান করে তাহলে অত্যন্ত সুবিধা হবে।

কিন্তু তার মধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেল এই মজার ঘটনা। ট্যাবের টাকা পাওয়ার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রীর নামে উঠল জয়ধ্বনি। সঙ্গে বাজলো জোর কদমে মিউজিক। লাউড মিউজিকের সঙ্গে ছিল ” মমতাদি আরেকবার ” গানটি। একজনকে বলতে দেখা গেল, মমতাদি ট্যাব কেনার জন্য টাকা দিয়েছে, আর এরা তার জন্য ডিজে বার করেছে। উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ইতিমধ্যেই বহু ছাত্র-ছাত্রীর ব্যাংক একাউন্টে ১০,০০০ টাকা করে চলে গেছে। আর তার জন্যই হচ্ছে নাচ। নেটদুনিয়ায় বর্তমানে এই ভিডিওটি সাড়া ফেলে দিয়েছে। অনেকের মতামত এ টাকার মাধ্যমে ট্যাব কিনলে অনেকে পড়াশোনায় সুবিধা পাবে। তবে রাজ্য সরকার জানিয়ে দিয়েছে এই ভিডিওর মতো ঘটনা যদি আরো হতে থাকে তাহলে কিন্তু রাজ্য সরকার কড়া ব্যবস্থা গ্রহণ করবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026