নয়াদিল্লি: ট্র্যাক্টর মিছিলের (Tractor Rally) শুরুতেই ছোঁড়া হল কাঁদানে গ্যাস। কুচকাওয়াজের আগেই ব্যারিকেড ভেঙে শুরু হয় ট্র্যাক্টর মিছিল। একদিকে চলছে ৭২তম প্রজাতন্ত্র দিবসের (Republic Day) কুচকাওয়াজ। অন্যদিকে, পূর্বনিধারিত সূচীর আগেই সকাল সাড়ে ৮টা নাগাদ সিঙ্ঘু সীমান্তে ব্যারিকেড ভেঙে ফেলেন আন্দোলনরত কৃষকরা (Farmers)। কথা ছিল ১২টা নাগাদ ট্র্যাক্টর মিছিল করবেন তারা। কিন্তু পুলিশ সূত্রের খবর, কয়েক হাজার ট্র্যাক্টর নিয়ে সিঙ্ঘু সীমান্ত ভেঙে দাপিয়ে বেরাচ্ছে কৃষকরা। টিকরি সীমানায় হাজার হাজার কৃষক ট্র্যাক্টর নিয়ে সকাল সাড়ে ৮টা থেকেই মিছিল শুরু করে দিয়েছেন। সঞ্জয় গান্ধী ট্রান্সপোর্ট নগরে (Sanjay Gandhi Transport Nagar) বিক্ষোভকারী কৃষকদের হঠাতে কাঁদানে গ্যাস ছুঁড়ল পুলিশ। সিঙ্ঘু সীমানার কৃষকরা ট্র্যাক্টর মিছিল নিয়ে পৌঁছন। তাদের আটকাতে অস্থায়ী পাঁচিল তুলে দেওয়া হয়েছে।
প্রজাতন্ত্র দিবসের দিন তিনটি নির্দিষ্ট পথে ট্র্যাক্টর মিছিল করার অনুমতি দিয়েছিল দিল্লি পুলিশ। কিন্তু সেসব সরকারি নির্দেশনামাকে বুড়ো আঙুল দেখিয়ে মিছিল শুরু করে দেন কৃষকরা। পুলিশের হাজারো নিষেধাজ্ঞা এবং অনুরোধকে ‘Don’t Care’ করে আন্দোলনরত কৃষকরা তীব্র গতিতে এগিয়ে যেতে থাকেন দিল্লির দিকে। সিংঘু সীমানায় ৫ হাজার কৃষকের জমায়েতের সামনে উপস্থিত সামান্য সংখ্যায় পুলিশকর্মীরা রীতিমতো অসহায় হয়ে পড়ে।
এদিন সকাল থেকে পশ্চিম দিল্লি সীমান্তে, টিকরি সীমান্তেও ছবিটা অল্পবিস্তর একইরকম ছিল। যদিও সেখানে কৃষক নেতারা ঘোষণা করেন, প্রতিবাদীরা যেন শান্তি বজায় রাখে। পুলিশের সঙ্গে কথা বলে তারা নিয়ম মেনে ট্র্যাক্টর মিছিল শুরু করবেন। একাধিক সংবাদ সংস্থা খবর দিয়েছে, সকাল থেকেই হাজার হাজার কৃষক জড়ো হয়েছেন বিভিন্ন সীমান্তে। দিল্লি পুলিশ রাজপথে সরকারি প্যারেডের পর কৃষকদের মিছিল শুরু করার কথা বললেও শেষ পর্যন্ত কৃষকরা সকাল থেকেই শুরু করে দিয়েছেন প্রতিবাদ। যা ইতিমধ্যেই আরও বড় আকার ধারণ করেছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…