দীর্ঘ লড়াইয়ের অবসান। সাত বছর তিন মাস পর শুক্রবার ভোরবেলা সেই নৃশংস অত্যাচারের ন্যায় মিললো। এই ন্যায়ের অপেক্ষায় ছিল নির্ভয়ার বাবা ও মা এবং গোটা দেশ। ২০১২ সালের ১৬ ডিসেম্বরের সে ঘটনা শুনে শিউরে উঠেছিল ভারতবর্ষ। তবে আজ আর কষ্ট নেই, আজ খুশি হয়েছে তার মা, বাবা ও গ্রামের বাসিন্দারাও।
ফাঁসি কার্যকর হবার পরই নির্ভয়ার গ্রামের লোকেরা মিষ্টি বিলি করেন ও পাশাপাশি কানপুরে আনন্দে উচ্ছসিত জনতারা বাজি পোড়ান। এই ন্যায় বিচারের অপেক্ষাতে ছিল নির্ভয়ার প্রতিবেশীরাও। তাই আজ তারা খুব খুশি।
আরও পড়ুন : নির্ভয়া কাণ্ডের দোষীদের শেষ ইচ্ছা কী ছিল? জানুন সব তথ্য
নির্ভয়ার বাবা বলেছেন যে ২০ মার্চ দিনটিকে ‘ন্যায় দিবস’ হিসাবে ঘোষণা করা হোক। এই লড়াই যে মানসিক যন্ত্রণাদায়ক ছিল তিনি সেটাও উল্লেখ করেছেন। নির্ভয়ার মা বলেছেন যে দেশের মেয়েরা ন্যায়বিচার পেলো। তিনি দেশের আইন ব্যবস্থা ও সরকারকে ধন্যবাদ জানিয়েছেন এবং গোটা দেশকে তার পশে থাকার জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন।
এর আগেও তিনবার ফাঁসির তারিখ ঘোষণা করা হলেও নানা রকম আইনি ঘোরপ্যাঁচে তা হয়নি। এমনকি শুক্রবার ফাঁসির আগের দিন রাতেও দোষীরা ফাঁসি বন্ধ করার জন্য মরিয়া চেষ্টা চালিয়েছিল। সারারাত আদালতে শুনানি হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত ন্যায় বিচার হল। এই দিনটির জন্যই অপেক্ষা করেছিল গোটা দেশ ও নির্ভয়ার বাবা, মা এবং নির্ভয়ার আইনজীবীরাও।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…