নিউজ

করোনাভাইরাস : হোয়াটসঅ্যাপ হেল্পলাইন ডেস্ক চালু করলো সরকার

করোনাভাইরাস সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ভুয়ো তথ্য এবং ভিত্তিহীন গুজব ছড়িয়ে পড়ার পর, ভারত সরকার MyGov corona নামের একটি হেল্পডেস্ক তৈরি করেছে। নাগরিকদের শিক্ষিত করা, তাদের হোয়াটসঅ্যাপ, ফেসবুক এছাড়া অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভুল তথ্য থেকে দূরে রাখার চেষ্টা এবং COVID-19 সম্পর্কিত সমস্যা সমাধানের জন্য একটি হোয়াটসঅ্যাপ চ্যাটবট তৈরি করেছে কেন্দ্রীয় সরকার।

‘National Pharmaceuticals Pricing Authority of india’ এর তরফ থেকে তাদের অফিশিয়াল হ্যান্ডেলে টুইট করে জানানো হয়েছে যে, “9013151515 এই নাম্বারটি হোয়াটসঅ্যাপে সংরক্ষণ করুন এরপর আপনি করোনা সম্পর্কিত যে কোনো প্রশ্নে স্বয়ংক্রিয় উত্তর পাবেন।” করোনাভাইরাস সম্পর্কিত জাতীয় হেল্পলাইন নম্বরটি হলো + 91-11-23978046 এবং টোল ফ্রি নম্বরটি হল 1075। এছাড়া সরকারের তরফ থেকে একটি ইমেল আইডি ncov2019@gov.in চালু করা হয়েছে।


আরও পড়ুন : কোলকাতায় আরও একজনের দেহে মিলল নোভেল করোনা ভাইরাস

শুধু কেন্দ্রীয় নয় করোনাভাইরাস সম্পর্কিত যে কোনো তথ্যের জন্য রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিও হেল্পলাইন নম্বর প্রকাশ করেছে। প্রসঙ্গত, ভারতে এখনও পর্যন্ত 173 জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। 47 জন সহ সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে মহারাষ্ট্রে। এরপর কেরালায় 27, উত্তরপ্রদেশে 19, দিল্লীতে 12, হরিয়ানায় 17 এবং কর্ণাটকে 14 জন আক্রান্ত হয়েছে বলে জানা গেছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026