করোনা মোকাবিলায় বাংলার জন্য আর্থিক সাহায্যের ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। বাংলার জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় ৪২ লক্ষ টাকা। দেশের মোট ১৪ রাজ্যের জন্য ৬.১৯৫.০৮ কোটি টাকা সাহায্য ঘোষণা করেছে কেন্দ্র। এদিন দেশের অর্থনৈতিক পরিস্থিতি খতিয়ে দেখতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীদের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখন একটাই লক্ষ্য দেশের অর্থনীতিকে চাঙ্গা করা। আর তারই জন্য আজকে বৈঠক করেন প্রধানমন্ত্রী।
এদিন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন টুইট করে বলেন যে করোনা পরিস্থিতি মোকাবিলা করার জন্যই এই অর্থ দেওয়া হয়েছে। এই অর্থ রাজ্যগুলির জন্য সহায়ক হবে। এই আর্থিক সাহায্য পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশে করা হয়েছে। এতে রাজ্যের সহায়তা হবে। ১৪ রাজ্যের সাথে রয়েছে বাংলার ও নাম। বাংলার জন্য বরাদ্দ করা হয়েছে ৪১ লক্ষ ৭৭৫ হাজার টাকা।
উল্লেখ্য, করোনার জন্য প্রতিটি রাজ্যের রাজস্ব আদায় একদম নিচে নেমে এসেছিল। আবার স্বাস্থ্য খাতে খরচ অনেক বেড়ে গেছে। তাই রাজ্যগুলির মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে আর্থিক সহায়তা করার জন্য দাবি জানিয়েছিলেন। শুধু এই নয়, জিএসটির বকেয়া টাকা দেবার দাবিও করা হয়েছিল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…