নিউজ

আজ বিকেল থেকে শুরু লকডাউন, কোলকাতার কোন কোন এলাকায় লকডাউন, দেখে নিন

করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে পশ্চিমবঙ্গের সমস্ত কন্টেনমেন্ট জোনগুলিতে বৃহস্পতিবার বিকাল ৫ টা থেকে কড়া লকডাউন ঘোষণা করা হয়েছে। এই লকডাউন আগামী ৭ দিন পর্যন্ত চলবে। পরে পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের ৫ জেলা থেকে মোট সংক্রমণের ৫০ শতাংশ করোনা আক্রান্ত রয়েছে। এই ৫ জেলা হল-কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও হুগলী।

কলকাতাতে মোট ২৫ টি কন্টেনমেন্ট জোন রয়েছে। কলকাতাতে প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে। আক্রান্তের মধ্যে মধ্যবিত্ত শ্রেণীর ও নিম্ন মধ্যবিত্ত মানুষ আক্রান্ত হচ্ছেন। এই কন্টেনমেন্ট জোনগুলিতে সমস্ত অফিস, পরিবহন ব্যবস্থা সব বন্ধ থাকবে। জরুরি পরিষেবা ছাড়া সব কিছুই বন্ধ থাকবে। জমায়েত বন্ধ করার জন্য বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের সব এলাকার জন্য এই লকডাউন নয়। শুধু কন্টেনমেন্ট জোনেই এই নিয়ম থাকবে। তবে এখন বাফার জোনগুলিকেও কন্টেনমেন্ট জোনের অন্তর্ভুক্ত করা হয়েছে।

মুখ্যমন্ত্রী এদিন হুঁশিয়ারির সঙ্গে স্পষ্ট করে বলেছেন, এই সাতদিন প্রয়োজন ছাড়া কন্টেনমেন্টের জোনের লোকেদের বাইরে বেরোতে নিষেধ করেছেন তিনি। সেইসঙ্গে কেউ মাস্ক ছাড়া বাইরে বেরোলেই পুলিশ তাঁকে ধরবে। সাথে সাথেই সেই ব্যক্তিকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। এর সাথে তিনি এটাও বলেন যে তিনি চাইলে জরিমানা করতে পারেন। কিন্তু লকডাউনে মানুষের আর্থিক অবস্থা ঠিক নেই। এর মধ্যে ২০০০ টাকা জরিমানা করলে ভালো হবে না। তাই যারা মাস্ক পরবেন না। তাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026