নতুন কর্মী নিয়োগ নয়, অবসরপ্রাপ্ত কর্মীদের পুনঃনিয়োগের পথেই হাঁটল ভারতীয় রেল
লকডাউনে আটকে পড়া শ্রমিকদের ফেরাতে বিশেষ ট্রেন চালানোর নির্দেশ দেওয়া হয়েছিল রেল মন্ত্রককে। সেই মতো রেলের তরফে আটকে পড়া শ্রমিকদের ফেরাতে বিশেষ ট্রেন চালানোর কথা জানানো হয়েছে। তবে এই ট্রেনের বিষয়ে একাধিক নির্দেশিকা জারি করেছে রেল। রেলের তরফে টিকিট দেওয়া নিয়ে নির্দেশিকা জারি করা হয়েছে। টিকিট দেওয়ার ক্ষেত্রে কিছু নিয়ম করেছে রেল। সেই নিয়মের বাইরে টিকিট দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে।
শ্রমিক স্পেশাল এই ট্রেনের জন্য বিশেষ টিকিট দেবে রেল। এই টিকিটে যাত্রা শুরু এবং শেষের স্টেশনের নাম থাকবে। স্থানীয় সরকার নিজেদের দায়িত্বে টিকিট শ্রমিকদের হাতে পৌঁছে দিয়ে তাদের কাছ থেকে টাকা সংগ্রহ করবে। এরপর সেই সংগৃহিত টাকা রেলের হাতে তুলে দেওয়া হবে। কতজন শ্রমিক যাবে তার হিসেব রেলকে জানাতে হবে, সেই অনুযায়ী রেলের তরফে ট্রেনের ব্যবস্থা করা হবে।
শ্রমিক স্পেশাল এই ট্রেন শুধুমাত্র শুরু এবং শেষের স্টেশনেই থামবে। মাঝে কোথাও থামবে না এই ট্রেন। ট্রেনে ওঠার আগে যাত্রীদের শারীরিক পরীক্ষা হবে, করোনা থাকলে তাদের ট্রেনে চড়তে দেওয়া হবেনা। যারা সম্পূর্ণ সুস্থ কেবলমাত্র তাদেরকেই নিয়ে যাওয়া হবে বলে জানানো হয়েছে নির্দেশিকায়। যাত্রীদের আরোগ্য সেতু মোবাইল অ্যাপ ইন্সটল করার অনুরোধ করা হবে সংশ্লিষ্ট রাজ্য সরকারের তরফে।
একটি ট্রেনে সর্বাধিক ১২০০ জন শ্রমিক চড়তে পারবেন। রাজ্য সরকারের তরফে বিশেষ বাসের ব্যবস্থা করা হবে যাতে করে শ্রমিকরা স্টেশনে আসতে পারবে। যে রাজ্য থেকে ট্রেন ছাড়া হবে সেই রাজ্যের দায়িত্বেই থাকবে শ্রমিকদের খাবার ও জল দেওয়ার বিষয়টি। ১২ ঘন্টার জার্নিতে একটি করে ফুড প্যাকেট দেওয়া হবে বলে জানানো হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…