খেলা

লকডাউনে জনপ্রিয় লুডো কিং, জানুন সহজে জেতার কিছু টিপস

লকডাউনে মানুষ ঘরবন্দি থেকে অন্যান্য কাজের পাশাপাশি বেছে নিয়েছে মোবাইল গেমস। আর এই লকডাউন পরিস্থিতিতে যে গেমটি সবচেয়ে বেশি জনপ্রিয় হয়েছে সেটা লুডো কিং। অনলাইনে একাধিক লুডো গেমস থাকলেও লুডো কিং এর জনপ্রিয়তা আকাশছোঁয়া। সাধারণ মানুষ তো বটেই এমনকি সেলিব্রেটিরাও এখন মজে এই গেমটিতে। আমাদের ছোটবেলায় খেলা লুডোরই অনলাইন সংস্করণ এই গেমটি, যেটি খেলা খুবই সহজ।

কম্পিউটার হোক বা অ্যান্ড্রয়েড ফোন বা আই ফোন সব ধরণের ডিভাইসেই খেলা যায় এই গেমটি। অফলাইনে যেমন খেলা যায় তেমনই অনলাইনে বন্ধুদের সাথেও খেলা যায় গেমটি। যদিও গেমটি সম্পূর্ণ ভাগ্যের খেলা তবুও কিছু টিপস এবং ট্রিকস অবলম্বন করলে আপনি সহজেই জিততে পারবেন। গেমটি চলাকালীন কাজে লাগানো যায় এমন কয়েকটি টিপস এবং ট্রিকস জেনে রাখুন, যেগুলোর মাধ্যমে আপনি সহজেই জিততে পারবেন।

প্রতিদিনের ফ্রি কয়েন গুলি কালেক্ট করুন: আমরা বেশিরভাগই কোনো অ্যাপে টাকা খরচ করতে পছন্দ করিনা, আর বর্তমান পরিস্থিতিতে একটা গেম খেলতে উপার্জিত টাকা খরচ করাটা বোকামি। তাই প্রতিদিন অ্যাপের থেকে যে কয়েন গুলো দেওয়া হয় সেগুলো সংগ্রহ করুন। এই কয়েনগুলি ব্যবহার করে আপনি অনেক সময় পর্যন্ত গেমটি খেলতে পারবেন।

ছোট বিডে খেলুন: এই লকডাউনের সময় আপনি খেলছেন সময় কাটানোর জন্য, আপনার বন্ধু, পরিবারের সাথে কানেক্টেড থাকার জন্য। তাই ছোট ছোট বিডে বেশি সময় ধরে খেলুন। একটা বিডে ৫০০০ কয়েন লাগিয়ে দেওয়াটা মোটেই বুদ্ধিমানের মতো খেলা নয়। কারণ এর ফলে কয়েনগুলি তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এবং আপনি বেশিদিন গেমটি খেলতে পারবেন না। একটি বিডে ৫০ থেকে ১০০ টি কয়েন নিয়ে খেলুন।

সবকটি গুটিকে ঘরের বাইরে বের করা আপনার প্রথম লক্ষ্য হওয়া উচিত: সবকটি গুটিকে ঘরের বাইরে বের করা আপনার প্রাথমিক লক্ষ্য হওয়া উচিত। আপনি যদি একটি গুটি নিয়ে খেলতে থাকেন তাহলে একটা সময় পরে গিয়ে সেটি কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই সবকটি গুটি ঘর থেকে বাইরে বের করে একইরকম ভাবে চাল দিয়ে খেলা সবচেয়ে ভালো উপায়।

পুরো বোর্ড জুড়ে আপনার গুটি ছড়িয়ে দিন: বিপক্ষকে মাত দিতে সবচেয়ে বড় কৌশল হলো পুরো বোর্ড জুড়ে আপনার গুটিগুলো ছড়িয়ে দেওয়া। প্রত্যেকটি আলাদা আলাদা ঘরের কাছে যদি আপনার গুটি থাকে তাহলে বিপক্ষের কোনো গুটি কাটার সুযোগ অনেকটাই বেড়ে যায়। এমন কৌশল অবলম্বন করে খেলুন যাতে, বিপক্ষ কোনো চাল দিলেই আপনার হাতে কাটার সুযোগ চলে আসে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026