স্টাফ রিপোর্টার: আর্থিক প্যাকেজ ঘোষণা করার দিন অর্থমন্ত্রী নির্মলা সিতারামন ঘোষণা করেছিলেন সমস্ত মহিলাদের যাদের প্রধানমন্ত্রী জনধন যোজনা অ্যাকাউন্ট আছে তাদের তিনমাস ৫০০ টাকা করে দেওয়া হবে। সেই টাকার প্রথম কিস্তির টাকা গত এপ্রিলে দেওয়া হয়েছিল। এবার দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ মে মাসের টাকা দেওয়া হবে।
শনিবার অর্থমন্ত্রকের সচিব জানিয়েছেন, সোমবার থেকেই মহিলাদের জনধন অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির ৫০০ টাকা পাঠানো শুরু করবে ব্যাংক গুলি। টাকা পাঠানোর পর নির্দিষ্ট সূচী অনুযায়ী গ্রাহকরা টাকা তুলতে পারবেন। অ্যাকাউন্টে টাকা চলে আসার পর ব্যাংক বা এটিএম থেকে সামাজিক দূরত্ব মেনে টাকা তোলার জন্য আবেদন করা হয়েছে গ্রাহকদের কাছে।
দেখে নিন কোন কোন অ্যাকাউন্টে কোন তারিখে টাকা দেওয়া হবে।
-যাদের ব্যাংক অ্যাকাউন্টের শেষ ডিজিট 0 বা 1 তাদের ৪ই মে টাকা পাঠানো হবে।
-যাদের ব্যাংক অ্যাকাউন্টের শেষ ডিজিট 2 বা 3 তাদের ৫ই মে টাকা পাঠানো হবে।
-যাদের ব্যাংক অ্যাকাউন্টের শেষ ডিজিট 4 বা 5 তাদের ৬ই মে টাকা পাঠানো হবে।
-যাদের ব্যাংক অ্যাকাউন্টের শেষ ডিজিট 6 বা 7 তাদের ৮ই মে টাকা পাঠানো হবে।
-যাদের ব্যাংক অ্যাকাউন্টের শেষ ডিজিট 8 বা 9 তাদের ১১ই মে টাকা পাঠানো হবে।
৯ই মে এর পরেই ব্যাংক বা এটিএম থেকে এই টাকা তোলা যাবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…