রাজ্যে ক্রমাগত করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে যাতে সংক্রমণের সংখ্যা কম করা যায় এই উদ্দেশ্যে, কলকাতা পুরসভার তরফ থেকে নেওয়া হলো বিশেষ পদক্ষেপ। বিভিন্ন সংক্রমিত এলাকায় অ্যালোপ্যাথি ও হোমিওপ্যাথি ওষুধ খাওয়াতে শুরু করা হয়েছে। এই কাজ করছেন পুরসভার স্বাস্থ্যকর্মীরা। ইতিমধ্যেই বেলগাছিয়া, নারকেলডাঙা, বেনিয়াপুকুর বসতিতে হাইড্রক্সিক্লোরোকুইন ট্যাবলেট এবং জানবাজার ও ঢাকুরিয়ায় ‘আর্সেনিকাম অ্যালবাম’ এক ফোঁটা করে দেওয়া হচ্ছে আক্রান্তের পরিবার ও প্রতিবেশীদের।
জানা গেছে কলকাতার ২৬৪ টি কনটেনমেন্ট জোনে করোনার নতুন সংক্রমণ আটকাতে লকডাউনের পাশাপাশি এই ওষুধগুলি মানুষকে খাওয়ানো হচ্ছে। এই বিষয়ে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, “যেসব ব্যাক্তির হার্ট ও কিডনির অসুখ, ডায়াবেটিস এবং চোখে গ্লুকোমা জাতীয় সমস্যা রয়েছে তাদের হোমিওপ্যাথিক ওষুধ দেওয়া হচ্ছে। অন্যদিকে যাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি তাদের নিয়ম মেনে অ্যালোপ্যাথির হাইড্রক্সিক্লোরোকুইন দেওয়া হচ্ছে।”
শুধু তাই নয় বেলগাছিয়া বসতি অঞ্চলে সংক্রমণ রুখতে সোডিয়াম হাইপোক্লোরাইডও স্প্রে করা হয়েছে। যা বাতাসে দীর্ঘদিন ভেসে থেকে ভাইরাস ও জীবাণুকে ধ্বংস করছে। কলকাতার আক্রান্ত সংখ্যা নিয়ে স্বাস্থ্যভবনের তরফ থেকে একটি তথ্য দেওয়া হয়েছে। যেখানে বলা হয়েছে বেলগাছিয়া, নারকেলডাঙা, জানবাজার, তালতলা থেকে নতুন আক্রান্ত হওয়ার সংখ্যা অনেকটাই কম।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…