মলয় দে, নদীয়া:- ভারতের একাধিক নক্ষত্রপতন! মাত্র কিছু ঘন্টার ব্যাবধানে ঘুমের দেশে বিলীন হয়ে গেলেন তিন নামীদামী ব্যক্তিত্ব। যাদের কাজ নিয়ে গর্বিত গোটা দেশ। এদের মধ্যে দু’জন ভারতীয় সিনেমা জগতের দুই জনপ্রিয় তারকা ইরফান খান ও ঋষি কাপুর এবং তৃতীয়জন ভারতীয় ফুটবল জগতের মধ্যমণি, বাঙালির গর্ব চুণী গোস্বামী।
২৯শে এপ্রিল সকাল এগারোটা নাগাদ ইরফান খানের মৃত্যুর খবর প্রকাশ্যে আসে। বলিউডের অপূরনীয় এই ক্ষতির রেশ কাটতে না কাটতেই পরদিন সকালেই ঋষি কাপুরের জীবনাবসান ঘটে। এরপর এদিন বিকেলেই বিখ্যাত ফুটবলার চুণী গোস্বামীও জীবনের শেষ নিঃশ্বাসটুকু ত্যাগ করেন। এই তিন তারকার মৃত্যুতে শোকাহত হয়ে এক শিল্পী তার নিজস্ব শিল্পপ্রতিভার মাধ্যমে ক্ষুদ্র ছোলার ডালের দানায় এই তিনজনের ছবি এঁকে তাদের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করেছেন।
রানাঘাট আইসাতলার বাসিন্দা মানিক দেবনাথ, পেশায় ব্যাবসায়ী নেশা তার ছবি আঁকা। বয়স ৫৬ এই বয়সে তার নেশা আরও জাঁকিয়ে বসছে। সিনেমার জনপ্রিয় নায়ক ঋষি কাপুর ও ইরফান এর পর পর মৃত্যু তারপর ভারতীয় ফুটবলের ও মোহনবাগানের শ্রেষ্ঠ ফুটবলার চুনি গোস্বামীর মৃত্যুতে শোকাহত হয়ে রাত জেগে ছোলার ডালের ওপর তাদের ছবি আঁকলেন ।এই ছবি তাদের প্রতি সন্মান ও শ্রদ্ধাজ্ঞাপন এমনটাই জানালেন শিল্পী।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…