করোনা ভাইরাসের কবলে পড়ে কার্যত মার্কিন মুলুক পুরোপুরি বিপর্যস্ত। ক্রমাগত বাড়ছে সংক্রমণ। এবার এই করোনা সংক্রমণ রোধ করার জন্য নতুন পন্থা শুরু করছে মার্কিন মুলুক। কি সেই নতুন পন্থা? মার্কিন মুলুকে শুরু হচ্ছে ৪ মাসের গবেষণা। গবেষণার বিষয়বস্তু হল- ঈশ্বর প্রার্থনা। তাঁদের মনে হয়েছে হয়তো ঈশ্বরকে ডাকলে করোনা থেকে রেহাই পাওয়া যাবে। তাই মার্কিন মুলুকের ১০০০ করোনা আক্রান্তদের মধ্যে গবেষণা চলবে।
আমেরিকার কানসাস সিটিতে ১০০০ করোনা রোগী যাঁরা ICU-তে ভর্তি আছেন, তাঁদের নিয়ে গবেষণা চালাবে। এই ১০০০ রোগীকে ২ টি ভাগে ভাগ করা হবে। ৫০০ জন করে ২ টি গ্রূপে ভাগ করা হয়েছে। এক একটি গ্রূপ নিয়ে প্রার্থনা করা হবে। তবে এই প্রার্থনার মধ্যে কিন্তু কোনো ভেদাভেদ থাকবে না। হিন্দু, মুসলিম, খ্রীষ্ট্রধর্ম সব ধর্মের লোকেদের নিয়েই গবেষণা করা হবে।
তবে খুশির ব্যাপার এই যে ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নিবাসী ধনুনজয় লক্কিরেডির তত্ত্বাবধানে এই গবেষণা করা হবে। প্রার্থনার সাথেই চলবে চিকিৎসা। চিকিৎসার সাথে এর কোনো প্রভাব পড়বে না। ধনুনজয় লক্কিরেডি জানিয়েছেন যে বিজ্ঞানকে তিনি অবিশ্বাস করছেন না। কিন্তু বিজ্ঞানের সাথেই ঈশ্বর বিশ্বাসের একটা বড়ো ব্যাপার থেকেই যায়। তাই বর্তমান এই পরিস্থিতিতে যদি কিছুটা হলেও রেহাই পাওয়া যায় তাই এই গবেষণা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…