গোটা বিশ্ব যখন আতঙ্কিত ও নাজেহাল করোনা পরিস্থিতির সঙ্গে লড়াই করতে তখন পাকিস্তানের পরামর্শে জঙ্গিরা ক্রমাগত কাশ্মীরে নাশকতার চেষ্টায় মশগুল। আর তারফলেই জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে জড়িয়ে পড়লেন ভারতীয় সেনারা। পাকিস্তানের মদদপুষ্ট সেই জঙ্গিদের পূর্বপরিকল্পিত ছককে বানচাল করতে গিয়ে এবার শহীদ হলেন এক কর্নেল সহ পাঁচ নিরাপত্তারক্ষী।
সেই ঘটনায় দুঃখ প্রকাশ করে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটারে টুইট করে বলেন, হান্ডওয়ারার ঘটনায় যারা নিজের দেশের হয়ে জীবনকে বলিদান দিয়েছেন তাঁদের শ্রদ্ধা জানাই। শহিদ বীর সেনা ও নিরাপত্তারক্ষীদের এই সাহস ও বলিদান ভোলা যাবে না। তাঁদের পরিবারকে ও আত্মীয় স্বজনদের সমবেদনা জানাই।’ শহিদদের এই সাহস দেশবাসী কোনোদিন ভুলতে পারবে না, জানান প্রধানমন্ত্রী।
জঙ্গি ও ভারতীয় নিরাপত্তারক্ষীর যুদ্ধে শহিদ হন কর্নেল আশুতোষ শর্মা সহ আরও পাঁচজন নিরাপত্তারক্ষী। তবে তাঁদের লড়াইয়ের ফলে পাক মদদপুষ্ট দুইজন জঙ্গি মারা গেছে বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রের মাধ্যমে জানা গিয়েছে, গত শনিবার সকালে উত্তর কাশ্মীরের হান্ডওয়ারার রাজওয়ার জঙ্গলের কাছে ছাঙ্গিমুল্লা গ্রামের এক বাড়িতে লুকিয়ে রয়েছে দুইজন জঙ্গি। আর সেই দুই জঙ্গি ওই বাড়ির পরিবারের সদস্যদের পণবন্দী করেছে বলে জানা যায়। এরপরই খবর পাওয়া মাত্র ভারতীয় সেনা ও নিরাপত্তারক্ষীরা ২১ নম্বর রাষ্ট্রীয় ব্যাটেলিয়ন ও জম্মু কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী তল্লাশির কাজে নামে এবং এলাকা ঘিরে ফেলে। আর এরপরই শুরু হয় জঙ্গি ও সেনাবাহিনীর লড়াই। তবে শেষমেশ পণবন্দী পরিবারটিকে উদ্ধার করতে পারলেও জঙ্গিদের গুলিতে মৃত্যু হয় কর্নেল সহ পাঁচজনের।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…