কৌশিক পোল্ল্যে: গলা শুনলে আপনি বুঝতেই পারবেন না লতা জি’র গলায় গান শুনছেন নাকি অন্য কারোর। সোশ্যাল মিডিয়ার দৌলতে এমনই এক মহিলার আত্মপ্রকাশ ঘটল। তার গান এখন রীতিমতো ভাইরাল সামাজিক মাধ্যমে। সকলেই এই মহিলার গানের প্রতিভা দেখে প্রশংসায় পঞ্চমুখ। না ইনি রানু মন্ডল নন, তবে সুরের মূর্ছনায় তার কোকিলকন্ঠ কারোর থেকে কোনো অংশে কম নয়।
বয়স প্রতিভাকে কখনোই থামিয়ে রাখতে পারে না। যার প্রমানস্বরূপ রানাঘাটের রানু মন্ডল মুম্বাইয়ে গিয়ে গান রেকর্ড করে এসেছেন জীবনের মাঝবয়সে। এরকম হাজারো সুপ্ত প্রতিভা লুকিয়ে রয়েছে পথচলতি মানুষদের ভিড়ে, যা জানলে হয়তো পরবর্তীতে আমরাই অবাক হই।
একটি টিকটক ভিডিওর মাধ্যমেই ছোট্ট অবসরে নিজের গলায় জনপ্রিয় হিট গান ‘তুম বিন জিয়া যায়ে ক্যাইসে’ গাইলেন এই গায়িকা, যা শুনলে আপনার মনে হতেই পারে, যেন লতা দিদি নিজে এই গান গেয়েছেন অন্তত এমনটাই বলছেন নেটিজেনরা। যদিও তুলনা না টেনেই গায়িকার প্রশংসা করছেন বহু ইউজাররা।
ভিডিওটি ফেসবুকে আপলোড হতেই মুহূর্তের মধ্যে তা চলে যায় ভাইরালের তালিকায়। ট্রেন্ড হিসেবে ফেসবুকের বিভিন্ন গ্রুপ ও পেজগুলিতে ঘুরছে এই ভিডিও। মনমুগ্ধকর সেই গানটি শুনতে ইচ্ছে করছে? তাহলে অবশ্যই একঝলক দেখে নিন এই মন ভালো করা গানের ভিডিওটি, নীচের পোস্টটিতে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…