নিউজ

বকেয়া মেটানোর সময় দু-বছর বাড়িয়ে টেলিকম সংস্থাগুলিকে স্বস্তি দিল কেন্দ্র

তড়িৎ ঘোষ : আগের মাসে সুপ্রিম কোর্ট একটি মামলাতে কেন্দ্রীয় সরকারের পক্ষে রায় দিয়ে বলে দ্রুত টেলিকম সংস্থাগুলিকে বকেয়া রাজস্ব মিটিয়ে দিতে হবে। এর ফলে মাথায় আকাশ ভেঙে পড়ে সংস্থাগুলির। এত কম সময়ে সংস্থাগুলির পক্ষে এই বিপুল বকেয়া মেটানো কোন ভাবেই সম্ভবপর ছিলনা। তখন টেলিকম সংস্থাগুলির সংগঠন সিওএআই টেলিকম সংস্থাগুলিকে বাঁচানোর জন্য কেন্দ্রীয় সরকারের কাছে ত্রাণ চেয়ে আরজি করেন।

বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে টেলিকম নিয়ে আলোচনা হয়। টেলিকম সংস্থাগুলির আর্থিক বেহাল দশার কথার ভেবে সিদ্ধান্ত নেয়া হয় যে সংস্থা গুলিকে বাড়তি সময় দেয়া হবে বকেয়া মেটানোর জন্য। মন্ত্রিসভার বৈঠকের পর অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এই সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান।

অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেন “টেলিকম সংস্থাগুলির লোকসানের কথা মাথায় রেখে এবং তাদের আর্জির উপর ভিত্তি করে ও সচিবদের কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে স্পেকট্রাম বাবদ বকেয়া মেটানোর জন্য টেলিকম সংস্থাগুলিকে বাড়তি দুবছর সময় দেয়া হলো”। এর ফলে ভোডাফোন আইডিয়া ও এয়ারটেল এর মত সংস্থাগুলি ২০২২ সাল পর্যন্ত সময় পাচ্ছে বকেয়া মেটানোর জন্য।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026