গত মঙ্গলবার গভীর রাতে মহেশতলার বাটানগর এলাকায় একটি শববাহী গাড়ি সম্প্রীতি উড়ালপুল থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার সামনে দাঁড়িয়ে থাকা একের পর এক সাইকেল, রিক্সা, ও পথচারীদের ধাক্কা মারে। দূর্ঘটনার ফলে শববাহী গাড়ির দুজন এবং একজন রিক্সাচালকের মৃত্যু হয়। বাকিদেরকে গুরুতর অবস্থায় এসএসকেএম হাসপাতালে ও বাকিদের চিত্তরঞ্জন হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার সময় শববাহী গাড়ির মালিকের মৃত্যু হয়। এছাড়াও এক পথচারীর মৃত্যু হয় চিকিৎসার সময়।
ইতিমধ্যেই পুলিশ ঘাতক গাড়ির চালক সেরাবুদ্দিন মুন্সিকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার চালককে আলিপুর আদালতে পাঠানো হয়েছে। এই ঘটনার পর এলাকাবাসীরা অভিযোগ করে, বেশ কিছুদিন ধরেই উড়ালপুর এলাকায় আলো ঠিকঠাক জ্বলে না, হয়তো এর ফলেই হয়তো দূর্ঘটনা ঘটেছে।
রাজ্য সরকার মহেশতলার মৃত পরিবারকে দুই লক্ষ এবং ডায়মন্ডহারবারের সাংসদ কোটা থেকে ২ লক্ষ টাকা সহ মোট ৪ লক্ষ টাকা তুলে দেওয়া হয়। বজবজের একনম্বর ব্লকের বিডিও রিনা ঘোষ, জেলা পরিষদের পূর্ত কর্মাদক্ষ শ্রীমন্ত বৈদ্য, পঞ্চায়েত সমিতির সভাপতি রিয়া হাজরা, এবং জেলা পরিষদের সদস্য বনশ্রী অধিকারী মৃতদের পরিবারের হাতে চেক তুলে দেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…