ভারতীয় দল গোলাপি বলে দিবা-রাত্রির টেস্ট ম্যাচ খেলতে চলেছে প্রথমবারের মতো। এর পেছনে সবচেয়ে বড় অবদান রয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের। তাই এই ম্যাচ তার কাছেও যেন এক পরীক্ষা। তিনি দায়িত্ব নিয়েছিলেন বিরাট কোহলি কে রাজি করানোর। বিরাট রাজি হওয়ার পর বাংলাদেশকে রাজি করানো হয়।
ভারতীয় ক্রিকেটের মক্কা বলা হয় ইডেন গার্ডেন কে। অনেক ক্রিকেট ইতিহাসের সাক্ষী আছে এই ঐতিহ্যবাহী স্টেডিয়াম। ভারতের প্রথম গোলাপি বলের টেস্টের জন্য এর থেকে ভালো স্টেডিয়াম আর হতে পারে না বলে মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞরা। আরও একবার ইতিহাস গড়ার অপেক্ষায় প্রহর গুনছে ইডেন গার্ডেন। উৎসবের মেজাজে শহর কলকাতাও।
গোলাপি বলে টেস্ট উপলক্ষে ইডেনকে গোলাপি আলোয় মুড়ে ফেলা হয়েছে। সন্ধ্যের পর মায়াবী হয়ে উঠছে ইডেন। ইডেনের পাশাপাশি সংলগ্ন শহীদ মিনার, অনেকগুলি বহুতল ও পার্ককেও গোলাপী আলোয় মুড়ে ফেলা হয়েছে। সেই চিত্র সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন সৌরভ গাঙ্গুলী। তার সাথে বলেন “এর থেকে ভালো আর হতে পারে না”।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…