নিউজ

অনশন থেকে ফেরত আসা পার্শ্বশিক্ষিকার মৃত্যুকে ঘিরে বিতর্ক

অরূপ মাহাত: সম কাজে সম বেতনের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে পশ্চিমবঙ্গের সরকারি বিদ্যালয়ে কর্মরত পার্শ্বশিক্ষিক শিক্ষিকারা। তাদের দাবিদাওয়া নিয়ে এবার অবস্থানে বসতে চাইলে প্রথম থেকেই অসহযোগিতা শুরু করে রাজ্য প্রশাসন। শেষ পর্যন্ত উচ্চ আদালতের রায়ে অবস্থানে বসার অধিকার পায় তারা।

সেই অবস্থান মঞ্চ থেকেই গত ১১ নভেম্বর থেকে লাগাতার অনশনে সামিল হন বেশ কিছু শিক্ষক শিক্ষিকা। পার্শ্বশিক্ষকদের একাংশের দাবি, গত ১১ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত অনশনে সামিল ছিলেন পশ্চিম মেদিনীপুরের মোহনপুর ব্লকের বাসিন্দা রেবতী রাউত। সেখানে অসুস্থ হয়ে পড়লে বাড়ি ফিরে আসেন তিনি। আবারও অনশন মঞ্চে ফিরে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু বাড়ি ফিরে অসুস্থতা বাড়লে এগরা হাসপাতালে মারা যান তিনি।

একইভাবে পার্শ্বশিক্ষক ঐক্য মঞ্চের ফেসবুক পেজে মোহনপুর ব্লকের দক্ষিণ বোড়াই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা রেবতী দেবীকে আন্দোলনের ‘প্রথম শহীদ’ হিসেবে উল্লেখ করা হয়। কিন্তু বিতর্ক বাঁধে রেবতী দেবীর স্বামীর বয়ানকে ঘিরে। মৃতার স্বামীর দাবি, ১৮ নভেম্বর এক পথ দুর্ঘটনায় আহত হন রেবতী দেবী।

সেখান থেকে এগরা হাসপাতালে নিয়ে গেলে পরদিন মৃত্যু হয় তাঁর। ফলে পার্শ্বশিক্ষিকার মৃত্যুকে ঘিরে বিতর্ক চরম আকার ধারণ করেছে। আন্দোলনকারী পার্শ্বশিক্ষিক ঐক্য মঞ্চ ও রেবতী দেবীর স্বামীর বয়ান এই মর্মান্তিক ঘটনায় ধোঁয়াশার সৃষ্টি করেছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026