ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

কেন্দ্রীয় কর্মচারীদের খুশির সীমা নেই, এতটা বাড়বে মহার্ঘভাতা, জেনে নিন বিস্তারিত

আপনার পরিবারের কোনো মানুষ যদি কেন্দ্রীয় কর্মচারী বা পেনশনভোগী হয়ে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে একটা দারুন সুখবর। কেন্দ্রীয় সরকার এবারে নতুন বছরের একেবারে প্রথমার্ধে কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করা নিয়ে চিন্তাভাবনা শুরু করেছে। লোকসভা নির্বাচনকে সামনে রেখে মোদি সরকার শীঘ্রই কর্মীদের মহার্ঘ ভাতা বাড়াতে পারে। এটা তাদের জন্য একটা বড় উপহার হিসেবে প্রমাণিত হতে চলেছে। সরকার প্রায় চার শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করতে পারে এই সমস্ত কর্মীদের। এমনটা হলে সাধারণ নির্বাচনের আগে বিজেপির জন্য এটা একটা মাস্টার স্ট্রোক হিসেবে প্রমাণিত হতে চলেছে।

কেন্দ্রীয় সরকার যদি কর্মচারী এবং পেনশনভোগীদের মহার্ঘ ভাতা ৪ শতাংশ বৃদ্ধি করে দেয় তাহলে এরপরে মহার্ঘ ভাতা হয়ে যাবে একেবারে ৫০ শতাংশ। অর্থাৎ মূল বেতনের পুরো অর্ধেক টাকা অতিরিক্ত মহার্ঘ ভাতা হিসেবে পাওয়া যাবে। এতদিন পর্যন্ত কর্মচারীরা ৪৬ শতাংশ করে মহার্ঘ ভাতা পাচ্ছেন। এখন যদি চার শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয় তাহলে বেতন ব্যাপকভাবে বৃদ্ধি হবে। যদি আপনার মূল বেতন হয় ২৫ হাজার টাকা তাহলে আপনি ১ হাজার টাকা প্রতি মাসে বেশি পাবেন। অর্থাৎ বছরের ভিত্তিতে ১২ হাজার টাকা বেতন বৃদ্ধি হবে আপনার যা আপনার জন্য একটা বিশাল বড় উপহারের মতো প্রমাণিত হবে। আনুষ্ঠানিকভাবে এখনো কিছু না বললেও গণমাধ্যমে এমন অনেক কথা চলছে।

কেন্দ্রীয় কর্মচারীদের ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধি করার উপহার দিতে পারে সরকার। যদি এই ফিটম্যান্ট ফ্যাক্টর ২.৬ গুণ থেকে ৩ গুণ বৃদ্ধি করা হয় তাহলে সবাই বেশ আনন্দিত হবেন। নূন্যতম মূল বেতনে একটি বিশেষ সুবিধা পাবেন সকলে। আপনাদের জানিয়ে রাখি কেন্দ্রীয় কর্মীরা দীর্ঘদিন ধরে এই ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধি করার জন্য দাবি জানিয়ে আসছেন। তবে সরকার এখনো পর্যন্ত এই সমস্ত ব্যাপারে কোন চিন্তা ভাবনা করেনি।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026