Job Vacancy : অ্যাক্সিস ব্যাংকের ডাটা অপারেটরের চাকরিতে কর্মী নিয়োগ, জানুন কিভাবে করতে হবে আবেদন

ভারতের অন্যতম বড় বেসরকারি ব্যাংক অ্যাক্সিস ব্যাংক এবারে বিজ্ঞপ্তি জারি করেছে কর্মী নিয়োগের জন্য। জানা যাচ্ছে ৫৯ টি শুন্য পদে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করবে এই বেসরকারি ব্যাংকটি। ইতিমধ্যেই এই পদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং আর হাতে গোনা কয়েকটা দিন বাকি রয়েছে আবেদন করার জন্য। যদি আপনিও ডাটা এন্ট্রি অপারেটর হতে চান ও অ্যাক্সিস ব্যাংকের সঙ্গে কাজ করতে চান তাহলে এটাই আপনার জন্য একেবারে শেষ সময়। তাহলে চলুন জেনে নেওয়া যাক কিভাবে এই পদের জন্য আবেদন করবেন এবং এই আবেদনের যোগ্যতা কি কি হতে পারে।

আপনাদের জানিয়ে রাখি সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আপনাকে এই কাজের জন্য আবেদন করতে হবে। অ্যাক্সিস ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনি এর জন্য আবেদন করতে পারেন। ৬ নভেম্বর ২০২৩ থেকে এই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী ৩০ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত। এই সময় সীমাকে মাথায় রেখে তবেই প্রার্থীরা আবেদন করুন। এই সময় সীমার পরে কিন্তু আর কোনো রকম আবেদন গ্রহণ করা হবে না।

অ্যাক্সিস ব্যাংকের এই কাজের জন্য একটা বয়স পরিসীমা রাখা হয়েছে। ব্যাংকের তরফে জানা গিয়েছে, এই কাজের জন্য ন্যূনতম বয়স হলো ১৮ বছর। প্রার্থীর বয়স ১৮ বছরের বেশি হলে তবেই এই পদের জন্য আবেদন করা যাবে। অন্যদিকে এই কাজের জন্য সর্বাধিক বয়সের সীমা রাখা হয়েছে ৩৫ বছর। ভিত্তি হিসেবে ৬ নভেম্বর ২০২৩ এর বিজ্ঞপ্তিকে গ্রহণ করা হবে। অন্যদিকে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত ক্যাটাগরিতে বয়সের ছাড়ে রয়েছে। তবে আবেদনের সময় কিন্তু বয়সের প্রমাণপত্র জমা দিতে হবে যেকোনো প্রার্থীকে। তবে এই আবেদনের সবথেকে উল্লেখযোগ্য বিষয়টি হলো এই আবেদন প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে। আপনাকে একটি টাকাও খরচ করতে হবে না আবেদনের জন্য। উপরন্তু যদি আপনি চাকরি পান তাহলে আপনি ২৫ হাজার থেকে ৩৫ হাজার টাকা পর্যন্ত মাইনে পাবেন।

এবার শিক্ষাগত যোগ্যতা নিয়ে আলোচনা করা যাক। এই কাজের জন্য নূন্যতম শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে দ্বাদশ শ্রেণী পাস। প্রার্থীকে যেকোনো একটি স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট থেকে দ্বাদশ শ্রেণী পাস হতে হবে। তারপর এই প্রার্থীরা এই আবেদন করতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই পদের জন্য আবেদন করা যাবে।

আবেদনের পদ্ধতি

১. আবেদনকারীদের প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।

২. এরপর Job Seeker অপশনে ক্লিক করুন।

৩. সেখানে নিয়োগের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

৪. এতে প্রদত্ত সম্পূর্ণ তথ্য ধাপে ধাপে যাচাই করতে হবে। যে যে তথ্য জানতে চাওয়া হয়েছে সেগুলি ফিলাপ করুন।

৫. সমস্ত তথ্য চেক হয়ে যাবার পরে নথি সম্পর্কিত ফটো স্বাক্ষর সহ সম্পূর্ণ তথ্য আপলোড করতে হবে।

৬. সফলভাবে আবেদনপত্র পূরণ করার পর, সাবমিট অপশনে ক্লিক করুন।

৭. এরপর আবেদনপত্রের একটি প্রিন্ট আউট নিন এবং ভবিষ্যতে ব্যবহারের জন্য আপনার কাছে রাখুন।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026