নিউজ

জলপাইগুড়ি পথদুর্ঘটনায় শোক প্রকাশ মোদি-মমতা-শাহের, ক্ষতিপূরণ ঘোষণা করল কেন্দ্র-রাজ্য উভয়

জলপাইগুড়ি: ধূপগুড়িতে পথদুর্ঘটনায় নিহত ও আহতদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন তিনি বলেন, ‘জলপাইগুড়িতে দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। এই দুঃখের সময়ে শোকাহত পরিবারের জন্য প্রার্থনা করছি। আহতরা শীঘ্রই সুস্থ হয়ে উঠুক। PMNRF-এর তরফ থেকে নিহতদের পরিবারকে ২ লাখ টাকা ও আহতদের পরিবারকে ৫০ হাজার টাকা করে দেওয়া হবে।’

গতকাল, মঙ্গলবার রাতে ধূপগুড়িতে যেতে গিয়ে ভয়ানক দুর্ঘটনার মুখে পড়ে কনেযাত্রীদের ৩টি গাড়ি। জানা গিয়েছে, ৩টি ছোট গাড়ি পরপর রাস্তা ফাঁকা থাকায় তাঁরা উল্টো দিক দিয়ে যাচ্ছিল। সেই সময়ে আচমকাই বোল্ডার বোঝাই একটি ডাম্পার আসছিল। প্রথম গাড়িটির সঙ্গে সংঘর্ষ হওয়ার পরে ডাম্পারটি ডিভাইডারের উপর উঠে উল্টে যায়। কনেযাত্রীর পিছনে থাকা দুটি গাড়ির উপর গিয়ে পড়ে ডাম্পারটি। সেখানেই ডাম্পারের তলায় চাপা পড়ে মৃত্যু হয় ১১ জনের। পরে হাসপাতালে নিয়ে গেলে আরও ২ জনের মৃত্যু হয়। দুর্ঘটনা আরও ১৮ জন গুরুতর আহত হয়েছেন। তাদের চিকিৎসা চলছে। প্রত্যেকেরই অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে কুয়াশার জেরেই এই দুর্ঘটনা মৃতদের মধ্যে রয়েছে ৪ শিশুও।

ঘটনার পরেই জোরকদমে শুরু হয় উদ্ধারকাজ। ক্রেনের সাহায্যে ট্রাকটিকে তোলার চেষ্টা করা হয়। উদ্ধারে হাত লাগান পুলিশও। এলাকাবাসীদের দাবি, ট্রাকটির সামনে ছোট একটি লরি ছিল। ট্রাকটি লরিটিকে ওভারটেক করতে যাচ্ছিল। সেই সময়ে কনেযাত্রী বোঝাই গাড়িটি আচমকা সামনে চলে আসে। তারপরেই ঘটে দুর্ঘটনা। মৃতদের মধ্যে ৩টি শিশুও রয়েছে বলে জানা যাচ্ছে। হাসপাতালে গিয়ে আহতদের দেখেন জলপাইগুড়ির পুলিশ সুপার। আহতরা জলপাইগুড়ি ও ধূপগুড়ির হাসপাতালে চিকিৎসাধীন। মনে করা হচ্ছে, মঙ্গলবার রাত ৯টার দিকেই এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদের কয়েকজনকে চিহ্নিত করা গিয়েছে। বাকিদের পরিচয় জানার চেষ্টা চলছে। ঘটনার জেরে ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে রাত ২টোর পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

প্রধানমন্ত্রী পাশাপাশি কেন্দ্রীয় সরকারের ক্ষতিপূরণের কথা ঘোষণার পরেই ধূপগুড়ির দুর্ঘটনায় সাহায্যের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি দুর্ঘটনায় শোক প্রকাশ করেন। পাশাপাশি দুর্ঘটনায় মৃতদের পরিবারকে আড়াই লাখ টাকা, গুরুতর আহতদের পরিবারকে ৫০ হাজার টাকা, অল্প আহতদের পরিবারকে ২৫ হাজার টাকা সাহায্যের ঘোষণা করেছেন। এমনকি ধূপগুড়ির পথদুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও।

Anirban Kundu

Recent Posts

৩৩৯ টাকায় ফুল মাস রিচার্জ! Jio-র নতুন প্ল্যানে ডেটা এবং কলিং সবকিছু

ভারতের টেলিকম বাজারে বড় পরিবর্তন আনতে নতুন রিচার্জ প্ল্যান নিয়ে এল Jio। ৩৫০ টাকার কম…

April 6, 2026

তপ্ত এপ্রিলেই কালবৈশাখীর এন্ট্রি! রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা জারি

এপ্রিল মাস মানেই বাংলার আবহাওয়ায় চরম ওঠানামা। একদিকে তীব্র গরমে নাজেহাল অবস্থা, অন্যদিকে হঠাৎ কালবৈশাখীর…

April 6, 2026

জুলাই থেকে বাড়তে পারে মোবাইল রিচার্জ! Jio-Airtel-এর প্ল্যানে বড় ধাক্কা

মোবাইল ব্যবহারকারীদের জন্য ফের খারাপ খবর সামনে আসছে। সাম্প্রতিক এক বাজার সমীক্ষা অনুযায়ী, ২০২৬ সালের…

April 6, 2026

আরও নামবে সোনার দাম? বিশেষজ্ঞদের পূর্বাভাসে চিন্তা বাড়ছে বিনিয়োগকারীদের

গত কয়েক সপ্তাহে সোনার দামে বড় ওঠানামা লক্ষ্য করা গিয়েছে। ৩০ মার্চ থেকে ৪ এপ্রিলের…

April 6, 2026

Matheesha Pathirana: আইপিএল থেকে ছিটকে গেলেন? জল্পনার মাঝে আসল সত্যিটা জানাল KKR শিবির

আইপিএল ২০২৬-এর মাঝেই হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় একটি পোস্ট, যেখানে দাবি করা…

April 6, 2026

লক্ষ্মীর ভাণ্ডার: বহুদিন বন্ধ থাকবে ভাতা? কবে মিলবে টাকা, কী বললেন মুখ্যমন্ত্রী

লক্ষ্মীর ভাণ্ডার পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ সামাজিক সুরক্ষা প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের আর্থিক…

April 6, 2026